বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আমি এখানে চাষ করতে আসিনি: অহনা

আমি এখানে চাষ করতে আসিনি: অহনা

আমি এখানে চাষ করতে আসিনি: অহনা


কেন ধারাবাহিকটি আর কাজ করছেন না, তার কারণ জানাননি অহনা। তবে হিন্দুস্তান টাইমসকে পর্দার ‘কুন্তলিনী’ বলেন, “একান্ত ব্যক্তিগত কারণে মেগা থেকে সরলাম। বিস্তারিত কিছু বলতে চাই না, সময় এলে সবটা জানাব।” 


তবে অন্য একটি সাক্ষাৎকারে টলিউড ইন্ডাস্ট্রির অনিয়ম নিয়ে মন্তব্য করে আলোচনার জন্ম দিয়েছেন অহনা দত্ত। টলিপাড়ার বিষাক্ত কাজের পরিবেশ, শিল্পীদের আত্মসম্মান নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। কায়িক শ্রম বা চাকরির সঙ্গে অভিনয়ের মতো সৃজনশীল পেশার মূল পার্থক্য বোঝাতে গিয়ে সোজাসাপ্টা বক্তব্য দিয়েছেন এই অভিনেত্রী।  

অহনা দত্ত বলেন, “আমি তো এখানে চাষ করতে আসিনি যে, তুমি আমাকে সকাল ৮টা থেকে রাত ১০টা অব্দি নিয়ে রেখেছ...। বিষয় এমন নয় যে, চাষ করলাম, তারপর নিজের মতো বাড়িতে চলে গেলাম।” 


কাজ হারানোর ভয়ে বহু শিল্পী ইন্ডাস্ট্রির অন্যায় আর শোষণ মুখ বুজে সহ্য করে যান। এই মানসিকতাকে সরাসরি ‘দাসত্ব’-এর সঙ্গে তুলনা করে অহনার স্পষ্ট বার্তা—“আমি স্লেভারিতে (দাসত্ব) বিশ্বাস করি না, আমি আর্টিস্টিক মানসিকতায় বিশ্বাস করি।” 

পর্দায় সহজ একটি দৃশ্য ফুটিয়ে তোলার পেছনে কতটা কঠিন ও সূক্ষ্ম মানসিক পরিশ্রম থাকে, তা ব্যাখ্যা করেছেন অহনা দত্ত। এ অভিনেত্রীর ভাষায়, “ক্যামেরা পজিশন নেওয়া, স্ক্রিপ্টের বিশাল ডায়লগ মুখস্থ রাখা, সঠিক সময়ে এক্সিকিউট করা, পরিচালকের নির্দেশ মেনে চলা—সবকিছুই একসঙ্গে ব্যালেন্স করে তবেই পারফেক্ট একটা শট তৈরি হয়।” 


প্রতিশ্রুতির নামে শিল্পীদের ওপর অন্যায় বা অতিরিক্ত চাপ সৃষ্টি করা একেবারেই মেনে নেওয়া যায় না। অহনার পরিষ্কার বক্তব্য—“এই কঠিন কাজের সঠিক মূল্যায়ন ও সম্মান না মিললে শিল্পীদের কড়া অবস্থান নেওয়াই স্বাভাবিক।” 

তবে অভিনয় থেকে পাকাপাকিভাবে সরে যাচ্ছেন না অহনা। বরং আপাতত ধারাবাহিকের নিয়মিত ব্যস্ততা থেকে একটু বিরতি নিয়ে অন্য ধরনের কাজের কথা ভাবছেন। তার ভাষায়, “নিজের বেশ কিছু ব্র্যান্ডের প্রচার করছি। আর একটু অন্য ধরনের কাজের অপেক্ষা করছি।” 


ড্যান্স রিয়েলিটি শোয়ের মাধ্যমে লাইমলাইটে আসেন অহনা। স্টার জলসার ব্লকবাস্টার মেগা ‘অনুরাগের ছোঁয়া’ নাটকে খলনায়িকা ‘মিশকা’ চরিত্র রূপায়নের মাধ্যমে অভিনয় ক্যারিয়ার শুরু করেন। জি বাংলার ‘তারে ধরি ধরি মনে করি’ অহনার দ্বিতীয় কাজ।

 


বিনোদন প্রতিবেদক
মোহিত লাল সাহা