শুক্রবার, সেপ্টেম্বর ১৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

পথচারীকে লক্ষ্য করে গুলি ছোড়ার ঘটনায় ২২ বোর রিভলবার উদ্ধার গ্রেপ্তার ১

পথচারীকে লক্ষ্য করে গুলি ছোড়ার ঘটনায় ২২ বোর রিভলবার উদ্ধার গ্রেপ্তার ১

পথচারীকে লক্ষ্য করে গুলি ছোড়ার ঘটনায় ২২ বোর রিভলবার উদ্ধার গ্রেপ্তার ১


ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়কে এক পথচারীকে লক্ষ্য করে দুই রাউন্ড গুলি ছোড়ার ঘটনায় ব্যবহৃত ২২ বোরের একটি রিভলবার উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় হামিদুল গাজী (৪২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

এ ব্যাপার ফরিদপুর জেলা পুলিশ আয়োজিত এক প্রেস ব্রিফিং ‌ অনুষ্ঠিত হয়। এ সময় সাংবাদিকদের বিভিন্ন তথ্য প্রদান করেন ফরিদপুরের পুলিশ সুপার শাহরিয়ার  মোহাম্মদ নিয়াজি। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার ‌ ফাতেমা ইসলামসহ ‌ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় সাংবাদিকদের জানানো হয়

গত ১৭ আগস্ট রাত সাড়ে ১১টার দিকে ভাঙ্গা পৌরসভা এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে, ভাঙ্গা হাইওয়ে থানার সংলগ্ন স্থানে একটি প্রাইভেটকার নিয়ে আসেন হামিদুল গাজী। এ সময় তার সঙ্গে গাড়িতে এক নারী ছিলেন। গাড়ি পার্কিংকে কেন্দ্র করে এক পথচারীর সঙ্গে তর্কাতর্কির একপর্যায়ে গাড়িতে বসে ওই পথচারীকে লক্ষ্য করে রিভলবার দিয়ে দুই রাউন্ড গুলি ছোড়া হয়। ঘটনার ভিডিও পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে

এ ঘটনায় ভাঙ্গা থানায় গত ১০ সেপ্টেম্বর মামলা দায়ের করা হয়। মামলায় অস্ত্র আইনের ১৯(এ) ধারাসহ দণ্ডবিধির ৩০৭ ও ৫০৬ ধারায় অভিযোগ আনা হয়েছে।
গত ১৫ সেপ্টেম্বর RAB-১ ঢাকার সহযোগিতায় ভাঙ্গা থানা পুলিশ ঢাকার বনানী এলাকা থেকে মামলার এজাহারনামীয় আসামি হামিদুল গাজীকে গ্রেপ্তার করে। এ সময় তার সঙ্গে থাকা নারী শিমু আক্তার তিশা ওরফে ফাতেমা ইসলাম এনিকে (২৬) জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়। একই সঙ্গে ঘটনার সময় ব্যবহৃত ঢাকা মেট্রো-গ-১৬-৩০৮৭ নম্বরের প্রাইভেটকারটি জব্দ করা হয়।

পুলিশের জিজ্ঞাসাবাদে হামিদুল গাজী অস্ত্রটি মুন্সিগঞ্জের লৌহজংয়ে তার নিজ বাড়ির একটি পরিত্যক্ত টয়লেটে লুকিয়ে রাখার কথা জানান বলে পুলিশ জানিয়েছে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে ভাঙ্গা থানার তদন্ত কর্মকর্তা এসআই মো. মিজানুর রহমানের নেতৃত্বে অভিযান চালিয়ে গোয়ালী মান্দ্রা এলাকার ওই পরিত্যক্ত টয়লেট থেকে তার দেখানো ও নিজ হাতে বের করে দেওয়া মতে একটি ২২ বোর রিভলবার উদ্ধার করা হয়।

পুলিশ আরও জানায়, গ্রেপ্তার হামিদুল গাজীর বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় মোট নয়টি মামলা রয়েছে। মামলার তদন্ত ও পরবর্তী আইনগত কার্যক্রম চলমান রয়েছে।

উক্ত প্রেস ব্রিফিং এ ফরিদপুরের বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

 


বিপুল চন্দ

 জেলা প্রতিনিধি ফরিদপুর