সবার প্রিয় এ মডেল ও অভিনেতার জন্মদিন আজ। জনপ্রিয়তার তুঙ্গে থাকা এই তারকার যাবতীয় ব্যস্ততা অভিনয়কে ঘিরে।
জন্মদিনকে ঘিরে গতকাল রাত থেকেই সহকর্মী, শুভাকাঙ্খীসহ ভক্তদের ভালোবাসায় সিক্ত হচ্ছেন তিনি। প্রত্যেকে সামাজিক মাধ্যমে তাকে শুভেচ্ছা ও ভালোবাসা জানাচ্ছেন।
সারাবছরই শুটিং নিয়ে ব্যস্ত থাকেন জোভান। ব্যস্ততা এতটাই যে- দম ফেলার সুযোগ হয়না। বিশেষ দিবস বা ঈদ এলে সেই ব্যস্ততা আরও বেড়ে যায়। গত ঈদে তার বেশকয়েকটি নাটক প্রচার হয়েছে। এর মধ্যে বেশকিছু নাটকে ভালো সাড়া পড়েছে, প্রশংসিতও হয়েছেন তিনি।
তিনি বলেন, ‘খুব সাধারণ ভাবেই কাটবে আজকের দিনটা। দুপুরে আমার ফ্যান ক্লাবের সদস্যদের সঙ্গে জমিয়ে আড্ডা দিবো। এরপর আমার বন্ধুদের সঙ্গে ঘুরবো।’
অভিনেতা আরও বলেন, ‘আজ কোনো শুটিং রাখেনি। ভক্ত আর বন্ধুদের নিয়ে কাটবে এবারের জন্মদিনটা। ভক্তরা ভালোবাসেন বলেই আমি আজকের জোভান। আর বন্ধুরা উৎসাহ দেয় বলেই কখনো ভেঙে পড়ি না। তাই তাদের সঙ্গে ভাগ করে নিব আজকের দিনটা।’
বিনোদন প্রতিবেদক
মোহিত লাল সাহা