শুক্রবার, সেপ্টেম্বর ১৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

যশোরে ২৫ বাড়িতে আগুনের ভিডিও মিথ্যা

যশোরে ২৫ বাড়িতে আগুনের ভিডিও মিথ্যা

যশোরে ২৫ বাড়িতে আগুনের ভিডিও মিথ্যা

যশোরের মণিরামপুরে সনাতনী পল্লীতে ২৫টি বাড়িতে অগ্নিসংযোগের দাবি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওকে মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন বলে জানিয়েছে যশোর জেলা পুলিশ।বৃহস্পতিবার রাত ৭টায় যশোর জেলা পুলিশের আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে যশোরের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মিরাজুল ইসলাম সাংবাদিকদের এসব কথা বলেন।পুলিশ জানায়, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও এবং এর সঙ্গে প্রচারিত তথ্যের সঙ্গে বাস্তব ঘটনার কোনো মিল নেই। একটি কুচক্রী মহল উদ্দেশ্য প্রণোদিতভাবে মিথ্যা তথ্য ও বিভ্রান্তিকর ভিডিও প্রচার করে যশোরের সাম্প্রদায়িক সম্প্রীতি ও আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে পুলিশ মনে করছে।সংবাদ সম্মেলনে পুলিশ আরও জানায়, যশোরে দীর্ঘদিন ধরে বিভিন্ন ধর্মাবলম্বী মানুষ পারস্পরিক সম্প্রীতি ও সৌহার্দ্যের সঙ্গে বসবাস করে আসছেন। এ সম্প্রীতি ও শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করতে পারে—এমন গুজব ও অপপ্রচারে বিভ্রান্ত না হতে সবার প্রতি আহ্বান জানানো হয়েছে।

পুলিশের পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো ভিডিও বা তথ্য যাচাই-বাছাই ছাড়া প্রচার না করার আহ্বান জানিয়ে বলা হয়, তথ্যের সত্যতা যাচাই করা জরুরি। মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।যশোর জেলা পুলিশ জানিয়েছে,সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ও অপপ্রচার ছড়িয়ে জেলার শান্তিপূর্ণ পরিবেশ বিনষ্টের চেষ্টা করছে—এমন ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে।

 

 

মামুন হোসেন

 যশোর