শুক্রবার, সেপ্টেম্বর ১৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মার্কিন সামরিক বাহিনীর এফ ১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত

মার্কিন সামরিক বাহিনীর এফ ১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত

মার্কিন সামরিক বাহিনীর এফ ১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত

যুক্তরাষ্ট্রে মার্কিন সামরিক বাহিনীর একটি এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় যুদ্ধবিমানটির পাইলট নিরাপদে বেরিয়ে আসতে সক্ষম হলেও তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে দুর্ঘটনার আগে এক সামরিক পাইলট বিমান নিয়ন্ত্রণকর্মীদের জানিয়েছিলেন, যুদ্ধবিমানটি সম্ভবত কোনো পাখির সঙ্গে ধাক্কা খেয়েছে।স্থানীয় সময় বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে দেশটির মিশিগান অঙ্গরাজ্যে প্রশিক্ষণ চলাকালে ওই এফ-১৬ যুদ্ধবিমানটি বিধ্বস্ত হয়। টেক্সাস মিলিটারি ডিপার্টমেন্ট জানিয়েছে, এফ-১৬ যুদ্ধবিমানটি টেক্সাস এয়ার ন্যাশনাল গার্ডের ১৪৯তম ফাইটার উইংয়ের। মিশিগানের আলপেনায় ন্যাশনাল গার্ডের একটি ঘাঁটি থেকে নিয়মিত প্রশিক্ষণ মিশনে অংশ নিয়েছিল বিমানটি। পরে গ্র্যান্ড ট্রাভার্স কাউন্টিতে সেটি বিধ্বস্ত হয়।বিভাগটি জানিয়েছে, ‘যুদ্ধবিমানটি বিধ্বস্ত হওয়ার আগে পাইলট সফলভাবে বিমান থেকে বেরিয়ে আসতে পেরেছেন’। অবশ্য বিমানটি কেন বিধ্বস্ত হয়েছে, তা এখনো জানা যায়নি। দুর্ঘটনার কারণ তদন্ত করছে সামরিক কর্তৃপক্ষ।

লাইভএটিসি ডটনেটের ধারণ করা অডিও অনুযায়ী, এক সামরিক পাইলট বিমান চলাচল নিয়ন্ত্রণকর্মীদের সতর্ক করে বলেন, ‘উইংম্যানের কাছ থেকে হয়তো বিপদের সংকেত এসেছে। মনে হচ্ছে, তারা হয়তো কোনো পাখির সঙ্গে ধাক্কা খেয়েছে।’সিএনএনের হাতে আসা একটি ভিডিওতে দেখা গেছে, ট্রাভার্স সিটির দক্ষিণে একটি গ্রামীণ এলাকায় বসতবাড়ির পাশের মাঠে আগুন জ্বলছে এবং আকাশে ঘন ধোঁয়ার কুণ্ডলী উঠছে। এলাকাটি গ্র্যান্ড র‍্যাপিডস শহর থেকে প্রায় ১৩০ মাইল উত্তরে।একজন এয়ার ট্রাফিক কন্ট্রোলার অন্য পাইলটদের জানান, ‘মনে হচ্ছে তারা হয়তো একটি ইঞ্জিন হারিয়েছে এবং পাইলট বেরিয়ে এসেছেন। তবে আমরা অনেক কালো ধোঁয়া দেখতে পাচ্ছি। আমাদের ধারণা, এটি বিধ্বস্ত এফ-১৬ থেকেই আসছে।’মিশিগান স্টেট পুলিশের তথ্য অনুযায়ী, এ ঘটনায় আর কেউ আহত হননি। আহত পাইলটকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তার অবস্থা স্থিতিশীল।এদিকে বিমান বিধ্বস্তের পর ‘বিপজ্জনক রাসায়নিক পদার্থ ছড়িয়ে পড়ার’ কারণে দুর্ঘটনাস্থলের এক মাইলের মধ্যে থাকা সব বাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠান থেকে মানুষকে সরিয়ে নেয়া হয়। পরে স্থানীয় সময় বৃহস্পতিবার রাত ১০টার মধ্যে বেশিরভাগ বাসিন্দাকে বাড়িতে ফেরার অনুমতি দেয়া হয় বলে মিশিগান স্টেট পুলিশ সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছে।প্রসঙ্গত, এয়ার ট্রাফিক নিয়ন্ত্রণকর্মীদের কাছে সামরিক পাইলট যে পাখির সঙ্গে ধাক্কা লাগার কথা জানিয়েছিলেন, সেটি যদি দুর্ঘটনার কারণ হয়ে থাকে, তাহলে এমন ঘটনা অস্বাভাবিক নয়।কারণ যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের ওয়াইল্ডলাইফ স্ট্রাইক ডেটাবেস অনুযায়ী, যুক্তরাষ্ট্রে প্রতি বছর হাজার হাজার বিমান পাখি ও অন্যান্য প্রাণীর সঙ্গে ধাক্কা খায়। শুধু মিশিগানের ট্রাভার্স সিটিতেই ২০২৫ সালে এমন ৪১টি ঘটনার খবর পাওয়া গেছে।