সোমবার, জুলাই ২৭, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

যাত্রীবাহী লঞ্চের ধাক্কায় ডুবলো বাল্কহেড, বেঁচে ফিরলেন পাঁচ শ্রমিক

যাত্রীবাহী লঞ্চের ধাক্কায় ডুবলো বাল্কহেড, বেঁচে ফিরলেন পাঁচ শ্রমিক

যাত্রীবাহী লঞ্চের ধাক্কায় ডুবলো বাল্কহেড, বেঁচে ফিরলেন পাঁচ শ্রমিক

নারায়ণগঞ্জের ফতুল্লায় বুড়িগঙ্গা নদীতে যাত্রীবাহী লঞ্চের সঙ্গে সংঘর্ষে একটি বালুবাহী বাল্কহেড ডুবে গেছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

রোববার (১৪ ডিসেম্বর) সকালে ফতুল্লা লঞ্চঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নৌ-পুলিশের পাগলা ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর হোসেন গণমাধ্যমকে জানান, সকালের দিকে লঞ্চের ধাক্কায় এ ঘটনা ঘটলে তাৎক্ষণিক লঞ্চের দায়িত্বে থাকা লোকজন সাঁতরে পালিয়ে যান। আমরা লঞ্চটিকে আটক করেছি। বাল্কহেডটি পানিতে ডুবে যাওয়ায় এটি এখনও উদ্ধার করা সম্ভব হয়নি।

তিনি আরও বলেন, বালুবোঝাই বাল্কহেডটিতে পাঁচ জন লোক ছিলেন। তারা প্রত্যেকেই সাঁতরে পাড়ে ওঠে আসেন। এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।