শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

খাল ভরাট ও দখলকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি ডিসির

খাল ভরাট ও দখলকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি ডিসির

খাল ভরাট ও দখলকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি ডিসির

‎পিরোজপুরের সব খাল পর্যায়ক্রমে অবৈধ দখলমুক্ত করার পাশাপাশি সরকারি নির্দেশনা অনুযায়ী পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করার কথা জানিয়েছেন পিরোজপুরের জেলা প্রশাসক আবু সাঈদ। এ সময় তিনি খাল ভরাট ও অবৈধ দখলকারীদের স্বেচ্ছায় দখল ছেড়ে দেওয়ার আহ্বান জানান, অন্যথায় তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি দেন।

‎ শনিবার (১৯ সেপ্টেম্বর) পিরোজপুর পৌরসভার ২ ও ৪ নম্বর ওয়ার্ডে জেলা প্রশাসনের আয়োজনে আয়োজিত 'ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬' চলাকালে এক বক্তব্যে জেলা প্রশাসক এ বার্তা দেন।

‎অভিযানকালে জেলা প্রশাসক আবু সাঈদ বলেন, "পর্যায়ক্রমে সব খাল অবৈধ দখলমুক্ত করা হবে এবং সরকারি নির্দেশনা অনুযায়ী পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম আরও জোরদার করতে হবে। এই কার্যক্রমে আমি পিরোজপুরবাসীর আন্তরিক সহযোগিতা চাই এবং সব শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ প্রত্যাশা করি।"

‎দখলদারদের সতর্ক করে তিনি আরও বলেন, "যারা খাল ভরাট করেছেন, অবৈধ দখল করেছেন কিংবা অন্য কোনোভাবে খালের স্বাভাবিক প্রবাহে প্রতিবন্ধকতা সৃষ্টি করছেন, তাদের প্রতি অনুরোধ—আপনারা নিজ উদ্যোগে এবং স্বেচ্ছায় নিজ নিজ দায়বদ্ধতা থেকে অবৈধ দখল সরিয়ে নিন। অন্যথায় সরকারি আইন ও বিধি অনুযায়ী খালগুলো দখলমুক্ত করা হবে এবং প্রয়োজনবোধে অবৈধ দখলদার ও খাল ভরাটকারীদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।"
‎কর্মসূচিতে স্থানীয় সরকার, পিরোজপুরের উপ-পরিচালক ও পিরোজপুর পৌরসভার প্রশাসক মোঃ মাহমুদুর রহমান মামুন, পিরোজপুর সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো: ইফতেখারুল ইসলাম শামীমসহ জেলা, উপজেলা ও পৌর  প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 


মোঃশাহিন ফকির,
‎পিরোজপুর প্রতিনিধি