শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযানে ৮ আসামি গ্রেপ্তার

রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযানে ৮ আসামি গ্রেপ্তার

রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযানে ৮ আসামি গ্রেপ্তার

রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি, মাদকসেবী, চুরি মামলার আসামি ও সিআর পরোয়ানাভুক্তসহ মোট ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।বুধবার (১৭ সেপ্টেম্বর) রাঙামাটি পার্বত্য জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএমের নির্দেশনায় এবং কোতয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জসীম উদ্দীনের নেতৃত্বে পুলিশের একাধিক অভিযানিক দল রাঙামাটি পৌরসভার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করে।পুলিশ সূত্রে জানা গেছে, মাদক কারবারের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে পিন্টু দাশ (৪০), মো. আলভী জাবরান প্রকাশ তানহা (৩৫) ও মো. জুয়েল (২৬)কে।মাদক সেবনের অভিযোগে গ্রেপ্তার করা হয় মো. ইমরান (৩৮), মো. জাহেদ (২৯) ও অমর জ্যোতি চাকমা (২৬)কে।এ ছাড়া চুরি সংগঠনের অভিযোগে মো. মোবারক হোসেন রায়হান (২৬) এবং সিআর পরোয়ানামূলে জেসমিন বেগম (৪৫)কে গ্রেপ্তার করা হয়েছে।কোতয়ালী থানা পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের মধ্যে মো. ইমরান, মো. জাহেদ, মো. মোবারক হোসেন রায়হান ও জেসমিন বেগমের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে বিধি অনুযায়ী আদালতে সোপর্দ করা হয়েছে। অপর আসামিদের বিরুদ্ধেও আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে এবং তাদের যথাযথ প্রক্রিয়ায় আদালতে সোপর্দ করা হবে।
রাঙামাটি শহর ও আশপাশের এলাকায় মাদকসহ বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে কোতয়ালী থানা পুলিশ।

 

 

 

মোঃ কামরুল ইসলাম

রাঙামাটি জেলা প্রতিনিধি