শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ঘাটনগর ইউনিয়নে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী হোসাইন আহমদ

ঘাটনগর ইউনিয়নে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী হোসাইন আহমদ

ঘাটনগর ইউনিয়নে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী হোসাইন আহমদ

আসন্ন ইউপি নির্বাচন ২০২৬ উপলক্ষে নওগাঁর পোরশা উপজেলার ৫ নম্বর ঘাটনগর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী হিসেবে ব্যাপক জোরদার প্রচারণা চালাচ্ছেন মাওলানা মোঃ হোসাইন আহমদ। পরিচ্ছন্ন রাজনীতি এবং উচ্চশিক্ষিত যোগ্যতার কারণে স্থানীয় তরুণ সমাজ ও সাধারণ ভোটারদের মাঝে তাঁকে ঘিরে নতুন আশা ও উৎসাহ তৈরি হয়েছে।
​জানা যায়, মাওলানা মোঃ হোসাইন আহমদ দেশের অন্যতম শীর্ষ প্রতিষ্ঠান কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে কৃতিত্বের সাথে এম.এ. ডিগ্রি অর্জন করেন। তাঁর সুশিক্ষিত ব্যাকগ্রাউন্ড, চারিত্রিক সুনাম ও দীর্ঘদিনের সামাজিক সম্পৃক্ততার কারণে খুব অল্প সময়েই তিনি ইউনিয়নের সর্বস্তরের মানুষের কাছে একজন গ্রহণযোগ্য ব্যক্তিত্বে পরিণত হয়েছেন।
​নির্বাচনকে সামনে রেখে তিনি বর্তমানে ৫ নম্বর ঘাটনগর ইউনিয়নের ওয়ার্ডে ওয়ার্ডে গণসংযোগ, মতবিনিময় ও পথসভা চালিয়ে যাচ্ছেন। সাধারণ মানুষের দুখ-কষ্টের কথা শুনে তিনি ঘাটনগরকে একটি মডেল, দুর্নীতিমুক্ত ও সেবাধর্মী ইউনিয়ন হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দিচ্ছেন।
​মাওলানা মোঃ হোসাইন আহমদ জানান, "ঘাটনগর ইউনিয়নের মানুষের নাগরিক সুবিধা নিশ্চিত করা, শিক্ষা ও অবকাঠামোগত উন্নয়ন এবং যুবসমাজকে সঠিক পথে চালিত করাই আমার মূল লক্ষ্য।" একটি ইনসাফভিত্তিক ও সমৃদ্ধ ইউনিয়ন গঠনে তিনি এলাকার আবাল-বৃদ্ধ-বনিতা ও তরুণ প্রজন্মের আন্তরিক দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেছেন।

 

মোঃ আরিফুল হক সাহিন 
পোরশা, ​নওগাঁ প্রতিনিধি