কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ডেঙ্গু ও চিকনগুনিয়া রোগ প্রতিরোধে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি পাকুন্দিয়া পৌর শাখার উদ্যোগে এক স্বেচ্ছায় পরিচ্ছন্নতা কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।
আজ শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) সকাল ১০:৩০ ঘটিকায় পাকুন্দিয়া পৌর বিএনপি দলীয় কার্যালয় চত্বরে এই কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির শুভ উদ্বোধন করেন কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য জনাব এডভোকেট মো: জালাল উদ্দিন। এ সময় স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ ও স্বেচ্ছাসেবকগণ উপস্থিত ছিলেন।
মো : রেজুয়ানুল হক
পাকুন্দিয়া
