শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

‘মহানায়ক একজনই, কারও সঙ্গে তুলনা সম্ভব নয়’

‘মহানায়ক একজনই, কারও সঙ্গে তুলনা সম্ভব নয়’

‘মহানায়ক একজনই, কারও সঙ্গে তুলনা সম্ভব নয়’

বিনোদনমূলক রিয়েলিটি শো ‘দাদাগিরি’র মঞ্চে সঞ্চালক ও অভিনেত্রী সুদীপা চট্টোপাধ্যায় দেবের সঙ্গে মহানায়ক উত্তম কুমারের তুলনা করেছেন। এবার এ বিষয়ে এক অসামান্য বিনয় ও শ্রদ্ধার পরিচয় দেন দেন। ঘটনার সূত্রপাত ‘দাদাগিরি’র একটি বিশেষ পর্বে।


যেখানে হাজির হয়ে সুদীপা চট্টোপাধ্যায় দেবের প্রশংসা করে বলেন, বর্তমান বাঙালি দর্শক নাকি তার মাঝে মহানায়ক উত্তম কুমারের ছায়া দেখতে পান। এই কথা শুনে দেব তার অতীতের এক স্মৃতি ভাগ করে নেন। তিনি জানান, কিংবদন্তি অভিনেত্রী সুপ্রিয়া দেবীও একসময় তার বাসভবনে দেবকে দেখে বলেছিলেন, দেবের হাসি ও উপস্থিতি নাকি মহানায়কের কথা মনে করিয়ে দেয়।

সুপ্রিয়া দেবীর মতো ব্যক্তিত্বের মুখ থেকে এমন প্রংশসা শুনে স্বাভাবিকভাবেই ভালো লেগেছিল বলে জানান দেব। তবে মহানায়কের আসনে অন্য কাউকে বসাতে একেবারেই নারাজ এই তারকা। দেবের কথায়, ‘মহানায়ক একজনই হয়। তারপরে আর দ্বিতীয় কারও সঙ্গে সেই তুলনা টানা একেবারেই সম্ভব নয়।’


দেবের এই পরিপক্ব ও শ্রদ্ধাশীল মন্তব্য শুনে স্টুডিওতে উপস্থিত শুভাকাঙ্ক্ষী ও সহশিল্পীরা হাততালিতে ফেটে পড়েন। অভিনেতা কাঞ্চন মল্লিক দেবের দূরদর্শিতার প্রশংসা করে রসিকতা ছলে বলেন, ‘এই ধরনের চিন্তাভাবনার জন্যই দেব সঞ্চালকের আসনে আর বাকিরা প্রতিযোগী।’

এদিকে নেটদুনিয়ায় সুদীপার এই বক্তব্য ঘিরে নানা আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। নেটিজেনদের একদল দেবের মায়াবী হাসির সঙ্গে উত্তম কুমারের মিল খুঁজে পেলেও, অন্য অংশ মনে করছেন অভিনয় কিংবা ব্যক্তিত্বের দিক থেকে উত্তম কুমার সম্পূর্ণ অনন্য ও অতুলনীয়। তবে বিতর্ক যাই হোক না কেন, নিজের অবস্থানে অটল থেকে মহানায়কের প্রতি দেবের এই বিনম্র শ্রদ্ধা ভক্তদের মন জয় করে নিয়েছে।

বিনোদন প্রতিবেদক
মোহিত লাল সাহা