শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বেগম খালেদা জিয়া গণঅধিকার গণতন্ত্র পরিষদের কমিটি ঘোষণা

বেগম খালেদা জিয়া গণঅধিকার গণতন্ত্র পরিষদের কমিটি ঘোষণা

বেগম খালেদা জিয়া গণঅধিকার গণতন্ত্র পরিষদের কমিটি ঘোষণা

নওগাঁর মান্দায় ‘The Mother of Democracy বেগম খালেদা জিয়া গণঅধিকার গণতন্ত্র পরিষদ’ উপজেলা শাখার কমিটির পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে মান্দা উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি মিলনায়তনে উপজেলা শাখার আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন পরিষদের নওগাঁ জেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক এএইচএম মোস্তাফিজুর রহমান ফিরোজ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু। বিশেষ অতিথি ছিলেন পরিষদের নওগাঁ জেলা শাখার আহ্বায়ক আবু হেনা মোস্তফা কামাল, সদস্য সচিব মাস্টার ইব্রাহিম খলিল, যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম, ইউনুস আলী ও জাহানারা বেগম কাজল।

এ ছাড়া মান্দা উপজেলা শ্রমিক দলের সভাপতি মোজাম্মেল হক মুকুল, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বিদ্যুৎ, উপজেলা যুবদলের সভাপতি আব্দুল জলিল, সাংগঠনিক সম্পাদক হেলাল উদ্দিন হিল্লোলসহ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে প্রধান অতিথি ডা. ইকরামুল বারী টিপু ‘The Mother of Democracy বেগম খালেদা জিয়া গণঅধিকার গণতন্ত্র পরিষদ’ মান্দা উপজেলা শাখার ৮১ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করেন।

কমিটিতে এএইচএম মোস্তাফিজুর রহমান ফিরোজকে সভাপতি, মোজাদ্দিদ আল মামুনকে সাধারণ সম্পাদক এবং সোহেল রানাকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।

অনুষ্ঠানের শেষে বেগম খালেদা জিয়ার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

 

এম এ মতিন 
মান্দা নওগাঁ প্রতিনিধি