রবিবার, জুলাই ৫, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সাড়ে ৫২ কেজি গাঁজাসহ আটক ৪

সাড়ে ৫২ কেজি গাঁজাসহ আটক ৪

সাড়ে ৫২ কেজি গাঁজাসহ আটক ৪

ঢাকার ধামরাইয়ের কালামপুর এলাকায় চেকপোস্টে অভিযান চালিয়ে সাড়ে ৫২ কেজি গাঁজাসহ চারজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ ও র‌্যাব। গ্রেপ্তারদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে পাঁচ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।

 

শনিবার (১৩ ডিসেম্বর) দিবাগত রাতে কালামপুর এলাকার মা ফল ভান্ডার দোকানের সামনে এ অভিযান চালানো হয়। পুলিশ সূত্র জানায়, মানিকগঞ্জ থেকে ছেড়ে আসা একটি পিকআপ গাড়িকে থামার সংকেত দিলে সেটি অমান্য করে পালানোর চেষ্টা করে। পরে র‌্যাব-৪ এর একটি টিম গাড়িটি ধাওয়া করে আটক করে।

 

আটকের পর জিজ্ঞাসাবাদে পিকআপে গাঁজা বহনের কথা স্বীকার করে তারা। এরপর গাড়িটি তল্লাশি করে সাড়ে ৫২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন— ব্রাহ্মণবাড়িয়া জেলার ব্রাহ্মণবাড়িয়া থানার পূর্বপাড়া এলাকার আক্কাস ওরফে শাকিল, বিজয়নগর থানার সাইদুল ইসলাম ওরফে সাইফুল, একই উপজেলার কাশিনগর এলাকার মো. তারামিয়া এবং মানিকগঞ্জ জেলার শিবালয় থানার আরব আলী শেখ।

ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) এস এম নায়েবুল ইসলাম জানান, রোববার (১৪ ডিসেম্বর) সকালে গ্রেপ্তারদের আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে। উদ্ধারকৃত মাদকদ্রব্যের বিষয়ে তদন্ত চলছে এবং এ চক্রের সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে অভিযান অব্যাহত রয়েছে।