গাজীপুর জেলার পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন, পিপিএম (বার) অত্র জেলার কালিয়াকৈর থানা, মৌচাক পুলিশ ফাঁড়ি এবং ট্রাফিক অফিস আকস্মিক পরিদর্শন করেন। পরিদর্শনের শুরুতেই সম্মানিত পুলিশ সুপার থানা এবং ফাঁড়ির গুরুত্বপূর্ণ রেজিস্ট্রারপত্র পর্যালোচনা, অফিসার ফোর্সদের দৈনন্দিন কার্যক্রম পর্যবেক্ষণ, মালখানা, হাজত খানা, ব্যারাক ও সরকারী অস্ত্রগুলি সরেজমিনে পরিদর্শন করেন।
সরকারী সকল সম্পদের সঠিক ব্যবহার ও সংরক্ষণে যথাযথ পদক্ষেপ গ্রহণসহ অফিসার ও ফোর্সদের উদ্দেশ্যে বিভিন্ন নির্দেশা প্রদান করেন। অতঃপর পুলিশ সুপার থানা এবং ফাঁড়িতে উপস্থিত সেবা প্রত্যাশীদের সাথে কথা বলেন এবং তাদের সমস্যাগুলো দ্রুত সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবগত করেন। এছাড়াও পুলিশ সুপার শহরের যানজট নিরসনে ট্রাফিক কার্যক্রম পর্যবেক্ষণ করেন এবং ট্রাফিক পুলিশে নিয়োজিত অফিসার ও ফোর্সদের বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।
এসময় আরও উপস্থিত ছিলেন মোঃ শফিকুল ইসলাম, সহকারী পুলিশ সুপার, কালিয়াকৈর সার্কেল এবং মোঃ সহিদুল ইসলাম, পিপিএম, অফিসার ইনচার্জ, কালিয়াকৈর থানা, টিআই(প্রশাসন) সহ থানা ও মৌচাক ফাড়ির ইনচার্জ মো: শামীম ও ফোর্সবৃন্দ।
