রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মাগুরায় ৪১টি হারানো মোবাইল উদ্ধার

মাগুরায় ৪১টি হারানো মোবাইল উদ্ধার

মাগুরায় ৪১টি হারানো মোবাইল উদ্ধার

মাগুরা জেলা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের ধারাবাহিক তৎপরতায় হারানো ও বিভিন্ন সময়ে সাধারণ ডায়েরিভুক্ত (জিডি) হওয়া আইফোনসহ ৪১টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা মোবাইল ফোনগুলোর আনুমানিক মূল্য ৭ লাখ ১৬ হাজার ৫০০ টাকা।
রোববার (২০ সেপ্টেম্বর) মাগুরা জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে উদ্ধারকৃত মোবাইল ফোনগুলো প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাগুরার পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, পিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) থান্দার খায়রুল হাসান, পিপিএমসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
পুলিশ জানায়, তথ্যপ্রযুক্তির সহায়তায় মোবাইল ফোন ট্র্যাকিং ও অনুসন্ধানের মাধ্যমে আগস্ট ২০২৬ মাসে এসব মোবাইল ফোন উদ্ধার করা হয়। দীর্ঘদিন পর হারানো মোবাইল ফোন ফিরে পেয়ে অনেক মালিক আবেগাপ্লুত হয়ে জেলা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এদিকে আগস্ট মাসে সাইবার ক্রাইম ইউনিটের অভিযানে নবজাতক শিশুসহ ১৪ জন ভিকটিম উদ্ধার করা হয়। এছাড়া হত্যা মামলার ২ আসামি, অপহরণ মামলার ১ আসামি, ক্লুলেস চুরি মামলায় নগদ ১ লাখ ১০ হাজার ৫৩০ টাকাসহ ২ জন এবং পরোয়ানামূলে ১ জনসহ মোট ৬ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় একটি মোটরসাইকেল ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।
পাশাপাশি ফেসবুক সংক্রান্ত জিডি ও অভিযোগের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ, অনলাইন জুয়ার বিরুদ্ধে অভিযান এবং ক্লুলেস হত্যা, ডাকাতি ও চুরি মামলার রহস্য উদঘাটন ও আসামি গ্রেপ্তারে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
মাগুরা জেলা পুলিশ জানায়, জনগণের জানমাল রক্ষা, সাইবার অপরাধ দমন এবং হারানো মালামাল উদ্ধারে তাদের কার্যক্রম অব্যাহত থাকবে।

 


মোঃ সাজ্জাদ হোসেন

মাগুরা জেলা প্রতিনিধি