কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার ঐতিহ্যবাহী পাকুন্দিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়-এর ব্যবস্থাপনা কমিটির (এসএমসি) পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। নতুন এই কমিটিতে মোহাম্মদ শামছুল হক (বীর পাকুন্দিয়া) সভাপতি এবং মো: রফিকুল ইসলাম (দরদরা) সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন।
বিদ্যালয়ের সার্বিক শিক্ষা কার্যক্রম ও পরিচালনায় গতিশীলতা আনয়নের লক্ষ্যে নবগঠিত এই ব্যবস্থাপনা কমিটিতে বিভিন্ন পদের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিবর্গ ও অভিভাবক প্রতিনিধিরা হলেন:
সভাপতি: মোহাম্মদ শামছুল হক (বীর পাকুন্দিয়া)
সহ-সভাপতি: মো: রফিকুল ইসলাম (দরদরা)
সদস্য: রাসেল ভূঞা (শ্রীরামদী)
সদস্য: মো: মাহবুবুল আলম (হোসেন্দী)
সদস্য: শামছুন্নাহার (চর পাকুন্দিয়া)
সদস্য: রোমা আক্তার (কুমারপুর)
সদস্য: মাহমুদা আক্তার বিলকিছ (বীর পাকুন্দিয়া)
সদস্য: তানজিনা আক্তার (মধ্য পাকুন্দিয়া)
সদস্য: ইসমত আরা (বীর পাকুন্দিয়া)
সদস্য সচিব: দেলোয়ারা বেগম (চর পাকুন্দিয়া)
নবাগত কমিটির দায়িত্বশীল ব্যক্তিবর্গ বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন, অবকাঠামোগত বিকাশ এবং শিক্ষার্থীদের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন। বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও এলাকার সুধীজন নতুন কমিটিকে অভিনন্দন ও শুভকামনা জানিয়েছেন।
মো: রেজুয়ানুল হক
পাকুন্দিয়া
