বলিউডের জনপ্রিয় কমেডি ফ্র্যাঞ্চাইজি ‘গোলমাল’-এর নাম শুনলেই চোখে ভেসে ওঠে একদল যুবকের হাস্যরসে ভরা অনবদ্য পরিবেশনা। দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে সম্প্রতি এই ফ্র্যাঞ্চাইজির নতুন কিস্তি ‘গোলমাল ৫’-এর মুক্তির তারিখ প্রকাশ করা হয়েছে; ২০২৭ সালের ৮ জানুয়ারি প্রেক্ষাগৃহে সিনেমাটি আসার ঘোষণা দিয়েছে নির্মাতারা।
বলিউডের জনপ্রিয় কমেডি ফ্র্যাঞ্চাই‘গোলমাল’-এর নাম শুনলেই চোখে ভেসে ওঠে একদল যুবকের হাস্যরসে ভরা অনবদ্য পরিবেশনা। দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে সম্প্রতি এই ফ্র্যাঞ্চাইজির নতুন কিস্তি ‘গোলমাল ৫’-এর মুক্তির তারিখ প্রকাশ করা হয়েছে; ২০২৭ সালের ৮ জানুয়ারি প্রেক্ষাগৃহে সিনেমাটি আসার ঘোষণা দিয়েছে নির্মাতারা।
এর আগে ২০০৮ সালের ‘গোলমাল রিটার্নস’, ২০১০ সালের ‘গোলমাল ৩’ কিংবা ২০১৭ সালের ‘গোলমাল এগেইন’—সবগুলোই মুক্তি পেয়েছিল দীপাবলির মতো বড় উৎসবে। ২০০৬ সালের প্রথম ছবিটির মতো এবারও কোনো বড় ধর্মীয় বা জাতীয় উৎসব ছাড়াই প্রেক্ষাগৃহে নামছে ‘গোলমাল ৫’।
তবে দীপাবলি বা ঈদের মতো বড় উৎসব ছেড়ে কেন নতুন বছরের শুরুতে ছবি মুক্তির সিদ্ধান্ত নেওয়া হলো? এর নেপথ্যে রয়েছে পরিচালক রোহিত শেট্টির সুচিন্তিত ব্যবসায়িক কৌশল।
ট্রেড অ্যানালিস্ট ও বাণিজ্য বিশেষজ্ঞদের মতে, আগামী বছরের জানুয়ারির এই তারিখটি বেছে নেওয়ার পেছনে বক্স অফিসে টিকে থাকার কথা উঠে আসছে। মূলত, চলতি বছরের ডিসেম্বরের শেষ সপ্তাহে ভারতে মুক্তি পাচ্ছে শাহরুখ খানের ‘কিং’। এছাড়াও ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’-ও সে সময় প্রেক্ষাগৃহে চলবে প্রায় সমানতালে।
বিনোদন প্রতিবেদক
মোহিত লাল সাহা