মঙ্গলবার, সেপ্টেম্বর ২২, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নওগাঁয় যাত্রীবাহী বাসের চাপায় ভ্যান চালক নিহত

নওগাঁয় যাত্রীবাহী বাসের চাপায় ভ্যান চালক নিহত

নওগাঁয় যাত্রীবাহী বাসের চাপায় ভ্যান চালক নিহত

নওগাঁর মান্দায় দ্রুতগামী যাত্রীবাহী বাসের চাপায় ফারুক হোসেন (৪০) নামে এক চার্জারভ্যান চালক নিহত হয়েছেন। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল পৌনে ৯টার দিকে নওগাঁ-রাজশাহী মহাসড়কের সাবাইহাট-সিন্দুরপানিয়া ব্রিজের ওপর এ দুর্ঘটনা ঘটে।নিহত ফারুক হোসেন রাজশাহীর বাগমারা উপজেলার মঙ্গলপুর গ্রামের আব্দুর রহমানের ছেলে।পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে জীবিকার তাগিদে চার্জারভ্যান নিয়ে বের হন ফারুক হোসেন। পরে তিনি নওগাঁ-রাজশাহী মহাসড়কের সাবাইহাট-সিন্দুরপানিয়া ব্রিজের ওপর দিয়ে যাচ্ছিলেন। এ সময় ‘গীত পরিবহন’ নামের একটি দ্রুতগামী যাত্রীবাহী বাস তাকে চাপা দেয়।

এতে বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই ফারুক হোসেনের মৃত্যু হয়। দুর্ঘটনার পর বাসটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

খবর পেয়ে মান্দা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে হেফাজতে নেয়।

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

 

এম এ মতিন

 মান্দা (নওগাঁ) প্রতিনিধি