নিখোঁজের ২ দিন পর বাড়ির পাশের খালে মিললো ১ শিশুর বস্তা বন্দি লাশ । এলাকায় সবার আদরের এ শিশুটি নিখোঁজের পর থেকে লাশ উদ্ধার পর্যন্ত এলাকায় বইছে শোকের মাতম । থানা পুলিশ লাশ উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ময়না তদন্তের ভোলা পাঠিয়েছেন। মৃত শিশু ভোলার বোরহানউদ্দিন পৌর সভার ৫ নং ওয়ার্ডের আকবরের ছেলে ইসমাঈল (৬) ।
হত্যার সাথে জড়িত সন্দেহে -রোকন হাওলাদার(২৩) নামে একজনকে আটক করেছেন থানা পুলিশ
পুলিশ ও নিহত শিশু ইসমাইলের পরিবার জানায়, গত রোববার সকালে প্রতিদিনের মত সকালে বাড়ির সামনে খেলতে বের হয় শিশু ইসমাঈল , দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেলেও শিশুটি না ফেরায় চারিদিকে খুঁজতে থাকে পরিবারের লোকজন সহ এলাকাবাসী । এরই ধারাবাহিকতায় মঙ্গলবার স্থানীয়রা বাড়ির পাশের খালে বস্তাবন্দি অবস্থায় শিশুটির মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
শিশুটির চাচি নুর নাহার (৪০) দাবি করে বলেন, কিছুদিন আগে মোবাইল ফোন কেনাকে কেন্দ্র করে ইসমাইলের বাবার সঙ্গে রোকনের বিরোধ হয়। এ সময় রোকন শিশুটির বাবাকে হুমকি দিয়ে বলেছিলেন, ‘তোকে আমি এমন করব, সারাজীবন কাঁদবি।’
তবে পরিবারের করা এসব অভিযোগের সত্যতা তাৎক্ষণিকভাবে যাচাই করা সম্ভব হয়নি।
বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফউদ্দিন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বস্তাবন্দি অবস্থায় শিশুটির মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ ভোলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে রোকন নামে একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে
তবে শিশুটির মৃত্যুর কারণ, তাকে কীভাবে হত্যা করা হয়েছে এবং এ ঘটনায় আর কেউ জড়িত কি না—এসব বিষয় তদন্ত ও ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে ।
মোঃ আজাদ
ভোলা জেলা প্রতিনিধি
