মঙ্গলবার, সেপ্টেম্বর ২২, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

যশোরে প্রাতিষ্ঠানিক ও উন্মুক্ত জলাশয়ে পোনা মাছ অবমুক্ত

যশোরে প্রাতিষ্ঠানিক ও উন্মুক্ত জলাশয়ে পোনা মাছ অবমুক্ত

যশোরে প্রাতিষ্ঠানিক ও উন্মুক্ত জলাশয়ে পোনা মাছ অবমুক্ত

যশোরের শার্শায় প্রাতিষ্ঠানিক ও উন্মুক্ত জলাশয়ে বিভিন্ন প্রজাতির পোনা মাছ অবমুক্ত করা হয়েছে। ২০২৬-২৭ অর্থবছরে রাজস্ব অর্থায়নে উপজেলা মৎস্য বিভাগের উদ্যোগে এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকালে শার্শার বেত্রাবতী নদীতে এবং বেলা ১১টার দিকে শার্শা থানা পুকুরে বিভিন্ন প্রজাতির পোনা মাছ অবমুক্ত করা হয়।

পোনা মাছ অবমুক্তকালে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলে ওয়াহিদ, শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামিনুল হক, উপজেলা কৃষি কর্মকর্তা দীপক কুমার সাহা, উপজেলা মৎস্য কর্মকর্তা পলাশ বালা, পুলিশ পরিদর্শক (তদন্ত) খোন্দকার শাহ আলম এবং শার্শা থানার সেকেন্ড অফিসার এসআই (নিঃ) আশীষ সরকারসহ প্রশাসন, পুলিশ ও মৎস্য বিভাগের কর্মকর্তারা।

সংশ্লিষ্টরা জানান, জলাশয়ের সুষ্ঠু ও যথাযথ ব্যবহার নিশ্চিত করা, মাছের উৎপাদন বৃদ্ধি এবং মৎস্যসম্পদ সংরক্ষণের লক্ষ্যেই এ কর্মসূচি নেওয়া হয়েছে। একই সঙ্গে মৎস্যসম্পদ রক্ষায় সরকারি উদ্যোগের পাশাপাশি সাধারণ মানুষকেও সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তারা।

 

 


আশরাফুল ইসলাম
বেনাপোল যশোর