ব্রাহ্মণবাড়িয়া জেলার নতুন পুলিশ সুপার (এসপি) হিসেবে দায়িত্ব পেতে যাচ্ছেন বাংলাদেশ পুলিশের অভিজ্ঞ ও দক্ষ কর্মকর্তা মু. জালাল উদ্দিন ফাহিম, পিপিএম-সেবা।এর আগে তিনি পুলিশের অপরাধ তদন্ত বিভাগেও (সিআইডি) অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। পেশাগত দক্ষতা ও কর্মনিষ্ঠার স্বীকৃতিস্বরূপ ২০২০ সালে তিনি মর্যাদাপূর্ণ ‘পিপিএম-সেবা’ পদকে ভূষিত হন।
দীর্ঘ কর্মজীবনে নানা গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালনের মধ্য দিয়ে তিনি নিজের অভিজ্ঞতা ও পেশাদারিত্বের প্রমাণ রেখেছেন।
তাঁর এই নতুন পদায়নে ব্রাহ্মণবাড়িয়া জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নয়ন, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং সাধারণ মানুষের দোরগোড়ায় আধুনিক পুলিশি সেবা পৌঁছে দেওয়ার নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে আশা করছেন স্থানীয় সচেতন মহল।
এদিকে ব্রাহ্মণবাড়িয়ার নতুন পুলিশ সুপার হিসেবে মু. জালাল উদ্দিন ফাহিমের নাম ঘোষণার পর থেকেই জেলার বিভিন্ন সামাজিক, পেশাজীবী ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হচ্ছে।
শাহ মুহাম্মদ ফুরকানুল ইসলাম।
