বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নওগাঁয় স্বেচ্ছাসেবক দলের প্রতিবাদ মিছিল

নওগাঁয় স্বেচ্ছাসেবক দলের প্রতিবাদ মিছিল

নওগাঁয় স্বেচ্ছাসেবক দলের প্রতিবাদ মিছিল

পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের বিরুদ্ধে নওগাঁয় সেচ্ছাসেবক দলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল জেলা শাখার উদ্যোগে শহরের সুপারিপট্টি থেকে জেলা একটি বিক্ষোভ মিছিল বের হয়ে  শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে তাজের মোড় শহিদ মিনারে গিয়ে শেষ হয় এবং সেখানে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা সেচ্ছাসেবদলের আহ্বায়ক শফিউল আযম টুটুল এর সভাপতিত্বে সমাবেশ বক্তব্য রাখেন  জেলা সেচ্ছাসেবকদলের সদস্য সচিব মোস্তাফিজুর রহমান মানিক, সিনিয়র  যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান কামাল, যুগ্ম আহ্বায়ক তাত্তু, জেলা ছাত্র দলের আহ্বায়ক মামুন বিন ইসলাম দোহা, জেলা ছাত্র দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাহাজান বাদশা প্রমূখ। এসময় জেলা পৌর ও উপজেলার সেচ্ছাসেবকদলে বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা বলেন- ফ্যাসিস্ট শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলনে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা রাজপথে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে ষড়যন্ত্র মানে বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র। এই ষড়যন্ত্র ও চক্রান্ত মোকাবিলায় আমরা প্রস্তুত। তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে এবং ভবিষ্যতে দেশকে সমৃদ্ধিশালী রাষ্ট্রে পরিণত করার প্রত্যয় রয়েছে। আমরা হুঁশিয়ার করে দিতে চাই, দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করবেন না। আমরা বিগত দিনেও রাজপথে ছিলাম, এখনো আছি এবং ভবিষ্যতেও থাকব।

 

নাজমুল হক

 নওগাঁ জেলা প্রতিনিধি: