বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

পিরোজপুরে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ

পিরোজপুরে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ

পিরোজপুরে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ

দেশে পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অস্থিতিশীল পরিবেশ তৈরির চক্রান্তের প্রতিবাদে পিরোজপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল।
‎​বুধবার (২৩ সেপ্টেম্বর) সকাল ১১টায় জেলা বিএনপির কার্যালয়ের সামনে এক সংক্ষিপ্ত আলোচনা সভার মাধ্যমে কর্মসূচির সূচনা হয়।
‎​পিরোজপুর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মনিরুজ্জামান মনি'র সভাপতিত্বে এবং তৌহিদুল ইসলাম তহিদের সঞ্চালনায় আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন।
‎​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম খান, সদস্য সচিব এস এম সাইদুল ইসলাম কিসমত এবং কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি নাসির উদ্দিন মোল্লা।
‎​আলোচনা সভা শেষে জেলা বিএনপি কার্যালয়ের সামনে থেকে একটি বিশাল প্রতিবাদ মিছিল বের করা হয়। মিছিলটি পিরোজপুর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
‎​সমাবেশে বক্তারা বলেন, একটি কুচক্রী মহল পরিকল্পিতভাবে দেশে সন্ত্রাস ছড়িয়ে দিয়ে বিশৃঙ্খলা ও অস্থিতিশীল পরিস্থিতি তৈরির অপচেষ্টা চালাচ্ছে। তবে কোনো চক্রান্তই রাজপথের আন্দোলন ও সাধারণ মানুষের সজাগ অবস্থানকে দমিয়ে রাখতে পারবে না। যেকোনো দেশবিরোধী ষড়যন্ত্র ও অপচেষ্টার বিরুদ্ধে জনগণকে সাথে নিয়ে রাজপথে কঠোর প্রতিরোধ গড়ে তোলার দৃঢ় হুঁশিয়ারি ব্যক্ত করেন নেতৃবৃন্দ।
‎​উক্ত বিক্ষোভ মিছিল ও সমাবেশে পিরোজপুর জেলা ও স্থানীয় বিভিন্ন পর্যায়ের স্বেচ্ছাসেবক দল, বিএনপিসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।

 

শাহিন ফকির,
‎​পিরোজপুর জেলা প্রতিনিধি: