বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

শ্রীপুরে বিএনপির বিক্ষোভ মিছিল

শ্রীপুরে বিএনপির বিক্ষোভ মিছিল

শ্রীপুরে বিএনপির বিক্ষোভ মিছিল

 দেশকে অস্থিতিশীল করার চেষ্টার প্রতিবাদে গাজীপুরের শ্রীপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে গাজীপুর ইউনিয়ন বিএনপি। বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের জৈনা বাজার এলাকায় এ কর্মসূচি পালন করা হয়।
বিকেল ৪টা থেকে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা জৈনা বাজারের খুশি মিঠাই ঘর সুইটস অ্যান্ড বেকারির সামনে জড়ো হতে থাকেন। পরে বিকেল ৫টার দিকে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি জৈনা বাজারের উত্তর পাশের ঢাকা ময়মনসিংহ মহাসড়কের ইউটার্ন প্রদক্ষিণ করে পুনরায় খুশি মিঠাই ঘরের সামনে এসে পথসভার মাধ্যমে শেষ হয়।
গাজীপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক এনামুল হক মণির সভাপতিত্বে পথসভায় উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল মোতালেব, সদস্যসচিব খায়রুল কবির মণ্ডল আজাদ, গাজীপুর ইউনিয়ন বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট ধবির আহমেদ, শ্রীপুর উপজেলা ছাত্রদলের সদস্যসচিব আমিনুল ইসলাম সরকার, গাজীপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক রাসেল আহমেদ, গাজীপুর ইউনিয়ন কৃষক দলের সভাপতি আনোয়ার হোসেন সরকার ও গাজীপুর জেলা যুবদলের আহ্বায়ক সদস্য রানা রায়হানসহ নেতাকর্মীরা।
পথসভায় বক্তারা বলেন, দেশে নৈরাজ্য ও অস্থিতিশীলতা সৃষ্টির যেকোনো অপচেষ্টা প্রতিহত করা হবে।
গাজীপুর ইউনিয়ন বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট ধবির আহমেদ বলেন, ‘গত কয়েক দিন ধরে আওয়ামী লীগের সন্ত্রাসীরা নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে। গাজীপুরে কোথাও নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করলে বাড়ি থেকে ধরে এনে পুলিশে সোপর্দ করা হবে।’
গাজীপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক এনামুল হক মণি বলেন, ‘আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। এরপরও দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করা হলে তার পরিণতি ভালো হবে না। গাজীপুর ইউনিয়ন বিএনপি দুর্বল এমনটা ভাবার সুযোগ নেই। আগামী দিনে নৈরাজ্য সৃষ্টি করা হলে তার জবাব দেওয়া হবে।

শ্রীপুর( গাজীপুর) প্রতিনিধি