শুক্রবার, ফেব্রুয়ারী ১৩, ২০২৬
 শিরোনাম
রাশিয়ার শীর্ষ জেনারেলকে লক্ষ্য করে গুলিবর্ষণ কন্যা সন্তানের পিতা হলেন ব্যাচেলার পয়েন্ট এর কাবিলা ৷ চবি মেধাবী শিক্ষার্থীর ঝুলন্ত মরাদেহ উদ্ধার,শালিখায় শেষকৃত্য সম্পন্ন সন্ত্রাসীদের বিচার ও শাস্তির বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না বলেও তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন শ্রীমঙ্গলে : আসিফ মাহমুদ চট্টগ্রামে গভীর নলকূপের গর্তে পড়ে গেছে শিশু নির্বাচনের দায়িত্বে কোনো আওয়ামী লীগের দোসর নেই, সবাই সৎ অফিসার: স্বরাষ্ট্র উপদেষ্টা উত্তরায় কাঁচাবাজারে আগুন, ভোট নিয়ে অন্য দেশের মতামত দেওয়ার সুযোগ নেই: রিজওয়ানা বিডিআর বিদ্রোহ নিয়ে চলচিত্র নির্মান করতে চান রায়হান রাফি। শান্তি আলোচনার মধ্যেই ইউক্রেনে ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়লো রাশিয়া

গলার স্বর বসে গেলে করণীয়

গলার স্বর বসে গেলে করণীয়

গলার স্বর বসে গেলে করণীয়

 
ঋতু পরিবর্তনের একটি নির্দিষ্ট সময়ে শীত আমাদের ছুঁয়ে দিতে আসে বার বার। কিন্তু শীতের এই ছোঁয়া যেন অনেকে সহজে মেনে নিতে পারে না। তাই ঋতু পরিবর্তনের এ সময়টাতে অনেকেই আক্রান্ত হন জ্বর, ঠান্ডা, সর্দি, কাশি, গলা ব্যথা, গলার স্বর বসে যাওয়া সহ নানা রোগে।গলা ব্যথা কিংবা গলার স্বর যদি কোনো কারণে বসে যায় তবে সে কষ্ট ভুক্তভোগীরাই বেশি অনুভব করতে পারেন। বিশেষজ্ঞরা বলছেন, শীত আসার এ মৌসুমেই বাড়তে শুরু করে জ্বর, ঠান্ডা, সর্দি, কাশি, গলা ব্যথা, গলার স্বর বসে যাওয়ার মতো সমস্যাগুলো।  

 
গলার স্বর বসে গেলে কথা বলতে বেশ কষ্ট হয় রোগীর। অনেক ক্ষেত্রে রোগীর এ সময় কাশি ও গলা ব্যথাও থাকে। তাই গলার স্বর বসে গেলে প্রথমেই কথা বলার পরিমাণ কমিয়ে দিন। পাশাপাশি বাড়িতে কিছু ঘরোয়া উপায় মেনে চলুন- 
 
১। গলা ব্যথা বা গলার স্বর কোনো কারণে বসে গেলে আদা, মধু, তুলসি, কাঁচা হলুদ, লেবু, কমলা, আমলকি, জষ্ঠিমধু নিয়মিত খাওয়ার অভ্যাস করুন।
 
২। হলুদ গুড়া ও সরিষা তেল দিয়ে গরম ভাত খান। এতে হলদের ভেষজ গুণাগুণের সংস্পর্শে জীবাণু ধ্বংস হবে।
 
৩। বিভিন্ন ধরনের কাশি বা গলা ব্যথা, গলার স্বর বসে যাওয়ার প্রতিকার পাওয়া যায় এমন সিরাপ খেতে পারেন।
 
৪। ডার্ক চকলেট চুষে খেতে পারেন। এতে করে মুখে এক ধরনের লালারস নিঃসৃত হবে। যা গলা ব্যথা ও গলার স্বর বসে গেলে তা মুক্তিতে দারুণ কাজ করে।
 
৫। শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের নাক, কান ও গলা বিভাগের চিকিৎসক ডা. সতীনাথ সরকার মনে করেন, ১০ মিনিট গরম পানির ভাপ মুখ ও নাক দিয়ে নিলে গলার স্বর দ্রুত স্বাভাবিক হতে পারে।