ফরিদপুরে বায়ু ও শব্দদূষণ নিয়ন্ত্রণ এবং পরিবেশ সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার
(২৪ সেপ্টেম্বর) দুপুর ১২ টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর, ফরিদপুরের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। ফরিদপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মাজহারুল ইসলাম এতে সভাপতিত্বে
বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ডের অর্থায়নে পরিবেশ অধিদপ্তর বাস্তবায়নাধীন ‘মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইংয়ের সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে পরিবেশ সংরক্ষণ ও মান উন্নয়ন এবং দূষণ নিয়ন্ত্রণ’ প্রকল্পের আওতায় এ সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. লুৎফর রহমান, ফরিদপুরের উপপরিচালক মো. সাঈদ আনোয়ার, পরিদর্শক মো. জিহাদ হোসেন, হিসাবরক্ষক নুসরাত জাহানসহ জেলার ইটভাটা ও ক্লিনিক মালিক এবং সংশ্লিষ্ট এনজিও কর্মীরা উপস্থিত ছিলেন।
সভায় ফরিদপুর জেলার বায়ু ও শব্দদূষণের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়। যানবাহনের কালো ধোঁয়া, ইটভাটা ও কলকারখানা থেকে সৃষ্ট বায়ুদূষণ নিয়ন্ত্রণে করণীয় এবং হাইড্রোলিক হর্ন, মাইক ব্যবহার ও নির্মাণকাজে শব্দদূষণ নিয়ন্ত্রণে আইন প্রয়োগের বিষয়ে আলোচনা হয়।
এ ছাড়া পরিবেশ অধিদপ্তরের মনিটরিং ও এনফোর্সমেন্ট কার্যক্রম জোরদার, স্কুল-কলেজ, মসজিদ-মন্দির ও হাট-বাজারে সচেতনতামূলক প্রচার এবং জেলা প্রশাসন, পরিবেশ অধিদপ্তর, পৌরসভা ও পুলিশ বিভাগের সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।
বিপুল চন্দ জেলা প্রতিনিধি ফরিদপুর