রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ডিসেম্বরের ১৩ দিনে প্রবাসী আয় ১৫১ কোটি ডলার

ডিসেম্বরের ১৩ দিনে প্রবাসী আয় ১৫১ কোটি ডলার

ডিসেম্বরের ১৩ দিনে প্রবাসী আয় ১৫১ কোটি ডলার

চলতি মাসের প্রথম ১৩ দিনে প্রবাসী আয় এসেছে ১৫০ কেটি ৭৪ লাখ ৭০ হাজার মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় ১৮ লাখ ৩৯১ কোটি টাকা (প্রতি ডলার ১২২ টাকা হিসাবে)। রোববার (১৪ ডিসেম্বর) এ তথ্য প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক।

তথ্য বলছে, আগের মাস নভেম্বরের গড় হিসাবে ১৩ দিনে এসেছিল ১২৫ কোটি ২১ লাখ ১২ হাজার ৩৩৩ ডলার। আর আগের বছরের ডিসেম্বরের ১৩ দিনে এসেছিল ১২৩ কোটি ১৪ লাখ ৩০ হাজার ৬৬৬ ডলার।

বাংলাদেশ ব্যাংকের প্রবাসী আয়ের চিত্র পর্যালোচনা করলে দেখা যায়, ১৩ দিনে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ২৪ কোটি ৯৫ লাখ ৪০ হাজার ডলার। রাষ্ট্রায়ত্ত খাতের বিশেষায়িত কৃষি ব্যাংকের মাধ্যমে এসেছে ১৫ কোটি ৭৬ লাখ ৩০ হাজার ডলার।

বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১০৯ কোটি ৭০ লাখ ২০ হাজার ডলার। আর বাংলাদেশে ব্যবসারত বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৩২ লাখ ৯০ হাজার ডলার।