রবিবার, জুলাই ৫, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আলাভেসকে হারিয়ে আপাতত রক্ষা আলোনসোর চাকরি

আলাভেসকে হারিয়ে আপাতত রক্ষা আলোনসোর চাকরি

আলাভেসকে হারিয়ে আপাতত রক্ষা আলোনসোর চাকরি


চিকন সুতোয় ঝুলছিল তার চাকরি। রিয়াল মাদ্রিদের হার কিংবা ড্রতেই প্রায় নিশ্চিত রিয়াল মাদ্রিদের ডাগ-আউট ছাড়তে হতো জাবি আলোনসোর। তবে শঙ্কা থেকে আপাতত নিস্তার। জয় পেয়েছে স্প্যানিশ জায়ান্টরা। গতকাল রাতে লা লিগায় দিপোর্তিভো আলাভাসের বিপক্ষে ২-১ গোলে জিতেছে রিয়াল।

দলের হয়ে গোল করেন কিলিয়ান এমবাপ্পে ও রদ্রিগো। এই জয়েই আপাতত স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারলেন আলোনসো- অন্তত এখনই চাকরি হারানোর শঙ্কা কাটল।

গুরুত্বপূর্ণ এই জয় নিয়ে আলোনসো বলেন, ‘ম্যাচটা ছিল ভীষণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। আমরা শুরুটা ভালো করলেও পরে কিছুটা নিয়ন্ত্রণ হারিয়েছি। আলাভেস খুব গতিময় ফুটবল খেলে, তাই পুরো ম্যাচে দাপট ধরে রাখা সহজ ছিল না। তবে আমরা জিততে এসেছিলাম এবং শেষ পর্যন্ত তিন পয়েন্ট নিয়েই ফিরছি।’

তবে একটি জয়েই সব সমস্যার সমাধান হয়ে গেছে- এমনটা মানতে নারাজ রিয়াল কোচ। তার ভাষায়, ‘আমরা সবাই ঐক্যবদ্ধ আছি। কিন্তু একটি ম্যাচেই পরিস্থিতি বদলে যায় না। বিরতির আগে বুধবার আমাদের কোপা দেল রের ম্যাচ রয়েছে, এরপর লিগে ঘরের মাঠে আরেকটি গুরুত্বপূর্ণ ম্যাচ খেলতে হবে।’

আগামী বুধবার কোপা দেল রের রাউন্ড অব থার্টি-টুতে রেইনার বিপক্ষে খেলবে রিয়াল মাদ্রিদ। তিন দিন পর লা লিগায় সান্তিয়াগো বার্নাব্যুতে তাদের প্রতিপক্ষ সেভিয়া।