বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ঘোড়াঘাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৬ উদযাপন

ঘোড়াঘাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৬ উদযাপন

ঘোড়াঘাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৬ উদযাপন

 

আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে দিনাজপুরের ঘোড়াঘাটে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) ঘোড়াঘাট উপজেলা পরিষদ মাঠে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ (ডিডিএম) আয়োজনে দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।

এ বছর দিবসটির প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে— “ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি।

দুর্যোগের ঝুঁকি হ্রাস, দুর্যোগ মোকাবিলায় জনসচেতনতা বৃদ্ধি এবং দুর্যোগ সহনশীল সমাজ ও দেশ গড়ে তোলার লক্ষ্যে দিবসটি পালন করা হয়।
দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে ব্যক্তিগত, পারিবারিক ও সামাজিক পর্যায়ে সচেতনতা বৃদ্ধি এবং দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা তানজিম, সহকারী কমিশন (ভূমি) আব্দুল্লাহ আল মামুন কাউসার শেখ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সুজন মিয়া, ফায়ার স্টেশন ওয়ার হাউস ইন্সপেক্টর আতাউর রহমান, উপজেলা প্রকৌশলী সিরাজুল ইসলাম, মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার ধীরাজ চন্দ্র সরকার, প্রাথমিক আফজাল হোসেন সহ অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশগ্রহণ করেন।

আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসের কর্মসূচির মাধ্যমে দুর্যোগের ঝুঁকি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং সম্মিলিত উদ্যোগে নিরাপদ ও দুর্যোগ সহনশীল বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করা হয়।

মো: রাফছানজানী শুভ 
প্রতিনিধি-
ঘোড়াঘাট, দিনাজপুর।