দেশব্যাপী ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে তথ্য সংগ্রহের বিষয়ে কুড়িগ্রামের রাজারহাটে অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) রাজারহাট উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের যৌথ আয়োজনে এ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সমাজসেবা অধিদপ্তরের আওতাধীন এ কার্যক্রমের তথ্য সংগ্রহের বিভিন্ন দিক তুলে ধরা হয়।
প্রেস কনফারেন্সে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তানজিলা তাসনিম। এ সময় উপস্থিত ছিলেন রাজারহাট থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ (ওসি) মো. মামুনুর রশীদ, কুড়িগ্রাম জেলা মহিলা দলের সদস্যসচিব মিলি কায়কোবাদ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা ববিতা খানম, রাজারহাট উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক অ্যাডভোকেট শফিকুল ইসলাম এবং সদস্যসচিব সাহিদুল ইসলাম।
এ ছাড়া উপস্থিত ছিলেন উপজেলা আইসিটি কর্মকর্তা রেজাউল হাসান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রহমত আলী, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা এটিএম রিয়াসাদ, উপজেলা মৎস্য কর্মকর্তা এমদাদুল হক ও একাডেমিক সুপারভাইজার আয়েশা সিদ্দিকা।
প্রেস কনফারেন্সে ফ্যামিলি কার্ড কার্যক্রমের আওতায় তথ্য সংগ্রহের প্রক্রিয়া ও সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। এ সময় উপজেলা নির্বাহী অফিসার তানজিলা তাসনিম রাজারহাট উপজেলায় তথ্য সংগ্রহের ক্ষেত্রে স্বচ্ছতা ও নির্ভুলতা নিশ্চিত করার পরামর্শ দেন। পাশাপাশি সঠিক তথ্য সংগ্রহের মাধ্যমে কার্যক্রমটি যথাযথভাবে বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন।
হাফিজুর রহমান
রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি:
