রবিবার, জুলাই ৫, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আইরিশ বিগ হিটার চট্টগ্রামে

আইরিশ বিগ হিটার চট্টগ্রামে

আইরিশ বিগ হিটার চট্টগ্রামে


আয়ারল্যান্ডের তারকা ব্যাটার পল স্টার্লিংকে দলে নিয়েছে চট্টগ্রাম রয়্যালস। রোববার (১৪ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।টি-টোয়েন্টি ক্রিকেটে আয়ারল্যান্ডের সবচেয়ে বড় নাম পল স্টার্লিং। জাতীয় দল তো বটেই, ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটেও মারকুটে ব্যাটিং দিয়ে সুনাম কুড়িয়েছেন। সরাসরি চুক্তিতে এবার এই তারকাকে দলে ভেড়াল চট্টগ্রাম রয়্যালস।


আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এখন পর্যন্ত ১৫৬ ম্যাচ খেলে স্টার্লিংয়ের সংগ্রহ ৩ হাজার ৭৯৮ রান। স্ট্রাইক রেটটাও চোখে পড়ার মতো, ১৩৫.১৬। আর স্বীকৃত টি-টোয়েন্টি ক্রিকেটে ৩৮৪ ম্যাচে করেছেন ৮ হাজার ৯৭৭ রান, অর্থাৎ টি-টোয়েন্টি ক্রিকেটে সব মিলিয়ে প্রায় ১৩ হাজার রানের মালিক তিনি।