বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

পাঁচপুর বিদ্যালয়ে নৈতিক শিক্ষায় গুরুত্ব

পাঁচপুর বিদ্যালয়ে নৈতিক শিক্ষায় গুরুত্ব

পাঁচপুর বিদ্যালয়ে নৈতিক শিক্ষায় গুরুত্ব

গাইবান্ধার সাঘাটা উপজেলার কামালেরপাড়া ইউনিয়নের পাঁচপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রতিদিনের মতো আজ সকাল ১০টায় কোরআন তেলাওয়াত, জাতীয় সংগীতের প্রতি সম্মান প্রদর্শন, সংগীত পরিবেশন, শারীরিক কসরত (পিটি) ও প্রদর্শনী চিত্রের মাধ্যমে পাঠদান কার্যক্রম শুরু হয়।

এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওসমানগনি, সহকারী শিক্ষক শরিফুল ইসলাম, সাইফুল ইসলাম, তৌফিকুর রহমান তুহিন, শামীমা আক্তার, আছিয়া নুরী শিলা, বিজলি খাতুন ও মনোয়ারা বেগম উপস্থিত ছিলেন। এছাড়া এসকেএস ফাউন্ডেশনের ফিল্ড ফ্যাসিলিটেটর (এফএফ) শহিদুল ইসলাম উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী হওয়া, নিয়ম-শৃঙ্খলা মেনে চলা, নৈতিক মূল্যবোধ গড়ে তোলা এবং শিক্ষার মান উন্নয়নে বিভিন্ন উপদেশ দেওয়া হয়।

এ ধরনের নিয়মিত কার্যক্রম শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলাবোধ, দেশপ্রেম, নৈতিকতা ও শারীরিক সুস্থতা বিকাশে ইতিবাচক ভূমিকা রাখে। সংশ্লিষ্টরা মনে করেন, এমন উদ্যোগ মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে সহায়ক।

 

মোঃ আনছারুজ্জামান রেজুয়ান, গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ