শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নেপালকে দেড়শও করতে দিলো না বাংলাদেশের যুবারা

নেপালকে দেড়শও করতে দিলো না বাংলাদেশের যুবারা

নেপালকে দেড়শও করতে দিলো না বাংলাদেশের যুবারা


বোলাররা ব্যাটারদের কাজটা খুবই সহজ করে দিয়ে আসলেন! আফগানিস্তানের বিপক্ষে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে রেকর্ড ২৮৪ রান তাড়া করে জেতা বাংলাদেশ নেপালকে অলআউট করে দিল মাত্র ১৩০ রানে। জয়টা হাত দূরত্বেই তো হওয়ার কথা!দুটি পরিবর্তন নিয়ে এই ম্যাচ খেলতে নেমেছিল বাংলাদেশ। দলে ঢুকেছিলেন ফরিদ হাসান, মো. সবুজ ও শাহরিয়া আল-আমিন। দুবাইয়ের সেভেন্স স্টেডিয়ামে নেপালের ব্যাটিংয়ে ধসটা নামিয়েছেন শেষের দুজন। মো. সবুজের তোপে নেপালের স্কোরবোর্ড ৫৪/২ থেকে হয়ে যায় ৮৪/৬। এই ৪ উইকেটের ৩টিই নেন সবুজ।


৩ উইকেট নিতে ৭ ওভারে ২৭ রান খরচ করেন সবুজ। তার সতীর্থরাও নিয়ন্ত্রিত বোলিং করেছেন। সাদ ইসলাম, শাহরিয়ার আহমেদ ও আজিজুল হাকিম নিয়েছেন ২টি করে উিইকেট। শাহরিয়ার খরচ করেছেন মাত্র ১০ রান।