রবিবার, আগস্ট ৩০, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

গোবিন্দগঞ্জে গ্যাস ট্যাবলেট খেয়ে গৃহবধূর আত্মহত্যা

গোবিন্দগঞ্জে গ্যাস ট্যাবলেট খেয়ে গৃহবধূর আত্মহত্যা

গোবিন্দগঞ্জে গ্যাস ট্যাবলেট খেয়ে গৃহবধূর আত্মহত্যা

গাইবান্ধার গোবিন্দগঞ্জে পারিবারিক কলহের জের ধরে আয়শা বেগম (২৩) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন।

 

সোমবার (১৫ ডিসেম্বর) ভোরে চিকিৎসাধীন অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।

 

নিহত আয়শা বেগম উপজেলার নাকাই ইউনিয়নের নাকাই গ্রামের জরিদুল ইসলাম সাদ্দামের স্ত্রী এবং একই গ্রামের মতিয়ার রহমানের মেয়ে।

পুলিশ ও স্থানীয়রা জানান, রোববার দিবাগত গভীর রাতে আয়শা বেগম সবার অগোচরে ইঁদুর মারার গ্যাস ট্যাবলেট সেবন করেন। পরে তিনি অসুস্থ হয়ে পড়লে স্বজনরা দ্রুত তাকে গাইবান্ধা সদর হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভোরে তিনি মারা যান।

গোবিন্দগঞ্জ থানার ডিউটি অফিসার এসআই নজরুল ইসলাম এই ঘটনা নিশ্চিত করেছেন।