বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

পাকুন্দিয়ায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দুঃস্থ ও অসহায়দের মাঝে শাড়ী বিতরণ

পাকুন্দিয়ায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দুঃস্থ ও অসহায়দের মাঝে শাড়ী বিতরণ

পাকুন্দিয়া প্রতিনিধি  মো : রেজুয়ানুল হকঃ
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে দুঃস্থ, দরিদ্র ও অসহায় সনাতন ধর্মাবলম্বী জনগোষ্ঠীর মাঝে শাড়ী বিতরণ করা হয়েছে।  
​আজ সোমবার (১৯ অক্টোবর) উপজেলা প্রশাসনের আয়োজনে প্রশাসনিক ভবনের কনফারেন্স রুমে প্রধানমন্ত্রীর ত্রাণ ভান্ডার থেকে বরাদ্দকৃত এসব শাড়ী বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।  
​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের মান্যবর সংসদ সদস্য এডভোকেট মো. জালাল উদ্দীন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাকুন্দিয়া উপজেলা নির্বাহী অফিসার রূপম দাস।  
​প্রধান অতিথির বক্তব্যে এডভোকেট মো. জালাল উদ্দীন এমপি বলেন, সামাজিক সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ বজায় রেখে সবাই মিলে দুর্গোৎসব উদযাপন করতে হবে। বর্তমান সরকার সকল ধর্মের মানুষের সার্বিক কল্যাণে ও সহযোগিতায় সবসময় পাশে রয়েছে।  
​অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সুবিধাভোগী সনাতন ধর্মাবলম্বী নারী-পুরুষগণ উপস্থিত ছিলেন।