বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কাশিয়ানীতে গাড়ির ধাক্কায় নিহত বৃদ্ধা, পরিচয় মেলেনি

কাশিয়ানীতে গাড়ির ধাক্কায় নিহত বৃদ্ধা, পরিচয় মেলেনি

আল ফাহাদ,কাশিয়ানী:

ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ২২নং চাপ্তা সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় সড়ক দুর্ঘটনায় এক অজ্ঞাতনামা বৃদ্ধা নারী (৫৫) নিহত হয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (১৯ অক্টোবর) ভোর আনুমানিক ৪টার দিকে চাপ্তা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে মহাসড়কের ওপর রক্তাক্ত অবস্থায় ওই বৃদ্ধাকে পড়ে থাকতে দেখেন পথচারী ও স্থানীয় বাসিন্দারা। প্রাথমিক ধারণা করা হচ্ছে, রাতের কোনো এক সময় দ্রুতগতির অজ্ঞাত কোনো গাড়ি তাকে ধাক্কা দিয়ে চলে যায়। অতিরিক্ত রক্তক্ষরণের কারণেই ঘটনাস্থলে তার মৃত্যু হয়। পরে তারা ফায়ার সার্ভিস ও পুলিশকে বিষয়টি জানান।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও ভাটিয়াপাড়া হাইওয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

এ বিষয়ে ভাটিয়াপাড়া হাইওয়ে থানার সার্জেন্ট আজাদুর রহমান জানান, "নিহত নারীর পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। আমরা তার পরিচয় নিশ্চিত করতে আশেপাশের এলাকায় খবর জানিয়েছি এবং পিবিআই-এর মাধ্যমে ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহের ব্যবস্থা নিচ্ছি। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।"

তিনি আরও জানান, ঘাতক গাড়িটি ও তার চালককে শনাক্ত করতে পুলিশের অভিযান চলছে। তবে এখন পর্যন্ত এ বিষয়ে কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।