বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

পাকুন্দিয়ার হোসেন্দীতে পূজামণ্ডপ পরিদর্শন করলেন সংসদ সদস্য অ্যাডভোকেট মো. জালাল উদ্দিন ।

হোসেন্দী ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের সঙ্গে শুভেচ্ছা বিনিময়, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে পূজা উদযাপনের আহ্বান।


পাকুন্দিয়ার হোসেন্দীতে পূজামণ্ডপ পরিদর্শন করলেন সংসদ সদস্য অ্যাডভোকেট মো. জালাল উদ্দিন ।

​পাকুন্দিয়া প্রতিনিধিঃ মো: রেজুয়ানুল হক

হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের মাননীয় সংসদ সদস্য জনাব অ্যাডভোকেট মো. জালাল উদ্দিন গতকাল রাতে পাকুন্দিয়া উপজেলার হোসেন্দী ইউনিয়নের জীপালের বাড়ি পূজামণ্ডপ পরিদর্শন ও হিন্দু সম্প্রদায়ের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন।  
​পরিদর্শনকালে সংসদ সদস্যের সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন পাকুন্দিয়া থানার  নবাগত ওসি মহোদয় মোঃ হেলাল উদ্দিন (পিপিএম) 
এছাড়া স্থানীয় সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দের পাশাপাশি বিপুল সংখ্যক নেতাকর্মী ও উপস্থিত ছিলেন।  
​এ সময় স্থানীয় ও দলীয় নেতাদের মধ্যে বক্তব্য ও উপস্থিতিতে অংশ নেন পাকুন্দিয়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জনাব আতিকুর রহমান মাসুদ ও জনাব আবদুল কদ্দুস; রিপন কমিশনার; উপজেলা ছাত্রদলের সভাপতি মাজহারুল হক উজ্জ্বল; উপজেলা শ্রমিক দলের সভাপতি মাসুদ মিয়া; সাংবাদিক এনামুল; এবং ইকবাল, পলাশ, সাগর ও মিজানুর রহমান ফেরদৌস।  
​এছাড়াও হোসেন্দী ইউনিয়ন থেকে উপস্থিত ছিলেন আহ্বায়ক নজরুল ইসলাম সুরুজ, সাবেক চেয়ারম্যান মানছুরুল হক বাবুল, ইউনুস আলী মানিক, শওকত আলী শুকুর, নজরুল ইসলাম, জি এস টুটুল, সুরুজ মেম্বার, ডালিম, শামসুল মেম্বার, মজিবুর রহমান মিনহাজ, আল-আমিন টু সোহেল, মোহন মেম্বার, নূরুল হক আপন মেম্বার ও রোমান মেম্বারসহ আরও অনেকে।  
​পরিদর্শনকালে সংসদ সদস্য সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ও পূজার নানা আয়োজনের খোঁজখবর নেন এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপনের আহ্বান জানান।