বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নীলফামারীতে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

নীলফামারীতে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

নীলফামারীতে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

নীলফামারীতে ট্রেনে কাটা পড়ে বিপ্লব রায় (২৬) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (২১ অক্টোবর) ভোরে সদর উপজেলার চওড়া ইউনিয়নের গাঠাংটারী এলাকায় রেললাইনের পাশ থেকে তাঁর মরদেহ উদ্ধার করে রেলওয়ে পুলিশ।

নিহত বিপ্লব রায় নীলফামারী সদর উপজেলার লক্ষ্মীচাপ ইউনিয়নের দাড়িহারা গ্রামের বিকাশ চন্দ্র রায়ের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার দিবাগত রাতের কোনো এক সময় ট্রেনে কাটা পড়ে ওই যুবকের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। বুধবার সকালে রেললাইনের পাশে তাঁর মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। মুহূর্তেই খবর ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে উৎসুক জনতার ভিড় জমে। পরে পুলিশকে খবর দেওয়া হয়।

খবর পেয়ে সৈয়দপুর রেলওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং নিহতের পরিচয় শনাক্ত করে।

নিহতের বাবা বিকাশ চন্দ্র রায় বলেন, ‘আমার ছেলে দীর্ঘদিন ধরে অসুস্থ ছিল। চিকিৎসা করানোর পর কিছুটা সুস্থ হয়েছিল। গতকাল সে পূজা দেখতে বাড়ি থেকে বের হয়েছিল। কিন্তু কীভাবে এত দূরে এসে রেললাইনে কাটা পড়ল, তা বুঝতে পারছি না।’

এদিকে যুবকের এমন আকস্মিক মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

সৈয়দপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী জানান, ট্রেনে কাটা পড়ে ওই যুবকের মৃত্যু হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে এবং পরে তাঁর পরিচয় শনাক্ত করা হয়।

 

 

মো. রাকিব ইসলাম,
নীলফামারী জেলা প্রতিনিধি: