বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সততা ও দক্ষতার সঙ্গে সরকারি দায়িত্ব পালন করছেন অফিসার ইনচার্জ শামিনুল হক

সততা ও দক্ষতার সঙ্গে সরকারি দায়িত্ব পালন করছেন অফিসার ইনচার্জ শামিনুল হক

সততা ও দক্ষতার সঙ্গে সরকারি দায়িত্ব পালন করছেন অফিসার ইনচার্জ শামিনুল হক

বেনাপোল(যশোর) প্রতিনিধি আশরাফুল ইসলাম


যশোরের শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) শামিনুল হক সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের মাধ্যমে আইনশৃঙ্খলা রক্ষায় এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন। দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি জনগণের নিরাপত্তা, আস্থা ও স্বস্তি নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।


ওসি মোঃ শামিনুল হক বিশ্বাস করেন— “জনগণের সঙ্গে সম্পৃক্ত না হলে প্রকৃত অর্থে পুলিশিং সম্ভব নয়।” সেই লক্ষ্যেই তিনি থানার কার্যক্রমে স্বচ্ছতা, দ্রুততা ও জবাবদিহিতা নিশ্চিত করেছেন। অভিযোগ পাওয়া মাত্র দ্রুত পদক্ষেপ নেওয়া, জনসাধারণকে সম্মানের সঙ্গে সেবা প্রদান— এসব উদ্যোগে শার্শা থানা এখন আরও জনবান্ধব হয়ে উঠেছে।

তার নেতৃত্বে এলাকায় অপরাধ দমন, মাদকবিরোধী অভিযান, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ, ছিনতাই ও চাঁদাবাজি দমনে পুলিশ সদস্যদের কার্যক্রমে এসেছে গতি ও শৃঙ্খলা। বিশেষ করে কমিউনিটি পুলিশিং কার্যক্রমে স্থানীয় জনগণের অংশগ্রহণ বাড়ানোর মাধ্যমে তিনি সমাজে সহযোগিতার পরিবেশ তৈরি করেছেন।

স্থানীয় জনপ্রতিনিধি, ব্যবসায়ী ও সাধারণ মানুষদের মতে— ওসি শামিনুল হক একজন মানবিক, পরিশ্রমী ও সৎ অফিসার । তিনি যেকোনো সমস্যায় জনগণের পাশে থাকেন এবং দ্রুত সমাধানের জন্য মাঠপর্যায়ে কাজ করেন। ফলে শার্শা থানা এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে।

শার্শা থানার অফিসার ইনচার্জ শামিনুল হক বলেন,“আমার কাছে পুলিশের কাজ মানেই জনগণের নিরাপত্তা ও আস্থা রক্ষা করা। সততা, সাহস ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনই আমার অঙ্গীকার।”

তার এই পেশাদারিত্ব, মানবিকতা ও নেতৃত্ব শার্শা  থানাকে যশোরের অন্যতম সেবামুখী থানায় পরিণত করেছে।