বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বেলকুচিতে স্ট্রোকে প্যারালাইসিসে আক্রান্ত রুবি খাতুন, পাশে দাঁড়াল সুখ পাখি সংগঠন

বেলকুচিতে স্ট্রোকে প্যারালাইসিসে আক্রান্ত রুবি খাতুন, পাশে দাঁড়াল সুখ পাখি সংগঠন

বেলকুচিতে স্ট্রোকে প্যারালাইসিসে আক্রান্ত রুবি খাতুন, পাশে দাঁড়াল সুখ পাখি সংগঠন

আল-আমিন হোসেন, সিরাজগঞ্জ প্রতিনিধি:

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার চন্দনগাঁতী সরকারপাড়া গ্রামের মোছাঃ রুবি খাতুন (৪৫)। দীর্ঘ দুই মাস ধরে স্ট্রোকে আক্রান্ত হয়ে প্যারালাইসিসে ভুগছেন তিনি। অসুস্থতার কারণে তাঁর শরীরের বাম পাশ সম্পূর্ণ অবশ হয়ে গেছে। বাম হাত, বাম পা ও মুখমণ্ডল বেঁকে যাওয়ায় স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারছেন না তিনি। বর্তমানে তাঁর চিকিৎসা চলমান রয়েছে।

রুবি খাতুন চন্দনগাঁতী সরকারপাড়া গ্রামের জামাল মন্ডলের স্ত্রী। হঠাৎ স্ট্রোকে আক্রান্ত হওয়ার পর থেকেই তাঁর স্বাভাবিক জীবনযাপন ব্যাহত হচ্ছে। একসময় স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারলেও বর্তমানে অন্যের সহযোগিতা ছাড়া চলাফেরা করা তাঁর জন্য কঠিন হয়ে পড়েছে।

এমন পরিস্থিতিতে অসুস্থ রুবি খাতুনের চলাচলের কিছুটা সুবিধা নিশ্চিত করতে এগিয়ে এসেছে সুখ পাখি সংগঠন। সংগঠনটির সহযোগিতায় তাঁকে একটি হুইলচেয়ার দেওয়া হয়েছে। এই হুইলচেয়ারটি তাঁর চলাচলে কিছুটা সহায়তা করবে এবং দৈনন্দিন জীবনে পরিবারের সদস্যদের ওপর নির্ভরশীলতা কমাতে ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

দীর্ঘদিনের অসুস্থতা ও চলাফেরার অক্ষমতার কারণে রুবি খাতুনের জীবন এখন অনেকটাই সীমাবদ্ধ হয়ে পড়েছে। এমন সময়ে সংগঠনটির এই সহযোগিতা তাঁর ও তাঁর পরিবারের জন্য কিছুটা স্বস্তি বয়ে আনবে।

সমাজের অসহায়, অসুস্থ ও বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর এমন উদ্যোগ মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত। রুবি খাতুনের সুস্থতা কামনার পাশাপাশি তাঁর চিকিৎসা অব্যাহত রাখতে সমাজের সামর্থ্যবান ব্যক্তি ও মানবিক সংগঠনগুলোর সহযোগিতা প্রয়োজন।

মানবিক সহায়তা ও সামাজিক দায়বদ্ধতার এমন উদ্যোগ অসহায় মানুষের মুখে আশার আলো জ্বালাতে পারে।