বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

শ্রীপুরে যুবলীগের মিছিলের চেষ্টা, আটক ৮

শ্রীপুরে যুবলীগের মিছিলের চেষ্টা, আটক ৮

শ্রীপুরে যুবলীগের মিছিলের চেষ্টা, আটক ৮

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি 

গাজীপুরের শ্রীপুরে থানার সামনে যুবলীগের নেতাকর্মীদের মিছিল করার চেষ্টার ঘটনায় আটজনকে আটক করা হয়েছে। শুক্রবার জুমার নামাজের পর বিএনপির নেতাকর্মীরা তাঁদের আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন বলে জানা যায়। এদিকে, সম্ভাব্য নাশকতা ও বিশৃঙ্খলা ঠেকাতে উপজেলার বিভিন্ন সড়কে তল্লাশিচৌকি বসিয়ে নজরদারি জোরদার করেছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার জুমার নামাজের পর শ্রীপুর থানার সামনে যুবলীগের কয়েকজন নেতাকর্মী মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন। খবর পেয়ে সেখানে উপস্থিত হন পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. খোকন প্রধানের নেতৃত্বে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এ সময় তাঁরা মিছিলের প্রস্তুতি নেওয়া ব্যক্তিদের ধাওয়া করেন। পরে আশপাশের বিভিন্ন এলাকা থেকে আটজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়। আটক ব্যক্তিদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
এ ঘটনার পর উপজেলার বিভিন্ন সড়কে তল্লাশি ও চেকপোস্ট কার্যক্রম জোরদার করে পুলিশ। শুক্রবার জুমার নামাজের পর মাওনা-শ্রীপুর আঞ্চলিক সড়কের কেওয়া বাজার এলাকায় যানবাহনে তল্লাশি চালাতে দেখা যায় শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনুর আলমকে।
শ্রীপুর থানার ওসি মো. শাহীনুর আলম আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের তৎপরতা ঠেকাতে পুলিশ কাজ করছে।