বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ছেলের চেয়ারম্যান প্রার্থিতায় প্রচারণায় নামলেন বাবা, চাইছেন দোয়া ও সমর্থন

ছেলের চেয়ারম্যান প্রার্থিতায় প্রচারণায় নামলেন বাবা, চাইছেন দোয়া ও সমর্থন

ছেলের চেয়ারম্যান প্রার্থিতায় প্রচারণায় নামলেন বাবা, চাইছেন দোয়া ও সমর্থন

হারুনুর রশিদ, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁর সাপাহার উপজেলার ২ নং গোয়ালা ইউনিয়ন পরিষদের আসন্ন নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ মাহামুদুল হাসানের পক্ষে প্রচারণায় নেমেছেন তাঁর বাবা মাওলানা মোঃ মাহফুজুর রহমান। ছেলের জন্য দোয়া ও সমর্থন চেয়ে ইউনিয়নের বিভিন্ন হাট-বাজার, দোকানপাট, গ্রাম ও মহল্লায় ঘুরে বেড়াচ্ছেন তিনি।

স্থানীয় বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের সঙ্গে কথা বলছেন মাহফুজুর রহমান। এ সময় তিনি তাঁর ছেলে মোহাঃ মাহামুদুল হাসানের জন্য দোয়া ও সমর্থন কামনা করছেন। পাশাপাশি আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ছেলের পাশে থাকার জন্য এলাকাবাসীর প্রতি আহ্বান জানাচ্ছেন।

ছেলের নির্বাচনী প্রচারণায় বাবার এমন সক্রিয় অংশগ্রহণ এলাকায় আলোচনার সৃষ্টি করেছে। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কাছে ছেলের পরিচিতি তুলে ধরে দোয়া ও সমর্থন চাইছেন তিনি।

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে ২ নং গোয়ালা ইউনিয়নে নির্বাচনী তৎপরতা বাড়ছে। এখন ভোটের মাঠে শেষ পর্যন্ত জনসমর্থন কার পক্ষে যায়, তা জানতে অপেক্ষা করতে হবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র মনোনীত প্রার্থী ঘোষনা পর্যন্ত।