মঙ্গলবার, অক্টোবর ২৭, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

দৈনিক আজকের সারা দেশ।১ যুগ পূর্তিতে ফরিদপুরে আলোচনা সভা

দৈনিক আজকের সারা দেশ।১ যুগ পূর্তিতে ফরিদপুরে আলোচনা সভা

দৈনিক আজকের সারা দেশ।১ যুগ পূর্তিতে ফরিদপুরে আলোচনা সভা

ফরিদপুর জেলা প্রতিনিধি:

দৈনিক আজকের সারাদেশ পত্রিকার ১২ বছর  (১ যুগ) পূর্তি  উপলক্ষে ফরিদপুরে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার 
(২৭ অক্টোবর) সকাল ‌ ১১টায় ফরিদপুর প্রেসক্লাবের মরহুম অ্যাডভোকেট শামসুদ্দীন মোল্লা মিলনায়তনে পত্রিকা পরিবারের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন পত্রিকার সম্পাদক ও প্রকাশক সৈয়দ নাজমুল আলম পারভেজ। প্রধান অতিথি ছিলেন ফরিদপুর জেলা পরিষদের প্রশাসক আফজাল হোসেন খান পলাশ
অনুষ্ঠানে বক্তব্য দেন দৈনিক প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক পান্না বালা, দৈনিক সমকালের স্টাফ রিপোর্টার হাসানুজ্জামান ও ফরিদপুর প্রেসক্লাবের সহসভাপতি আশরাফুজ্জামান দুলাল। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুব হোসেন পিয়াল।
আলোচনা সভায় বক্তারা দৈনিক আজকের সারাদেশের বস্তু নিষ্ঠ সংবাদ পরিবেশনার প্রশংসা করেন। তাঁরা সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতার মাধ্যমে সাধারণ মানুষের কথা তুলে ধরার পাশাপাশি পত্রিকাটির উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন।
অনুষ্ঠানে ফরিদপুর প্রেসক্লাবের সদস্যসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকেরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়।
বিপুল চন্দ জেলা প্রতিনিধি ফরিদপুর