বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আজ দেশের গুণী ও সাহসী অভিনেত্রী আজমেরী হক বাঁধন— এর শুভ জন্মদিন

আজ দেশের গুণী ও সাহসী অভিনেত্রী আজমেরী হক বাঁধন— এর শুভ জন্মদিন

আজ দেশের গুণী ও সাহসী অভিনেত্রী আজমেরী হক বাঁধন— এর শুভ জন্মদিন

ব্যক্তিজীবন থেকে অভিনয়জীবন, সমাজসচেতনতা থেকে আন্তর্জাতিক স্বীকৃতি— প্রতিটি ক্ষেত্রেই তিনি এক অনুপ্রেরণা।
শুধু রূপ আর অভিনয়ে নয়, নিজের অধিকার আদায়ের সংগ্রামে, মেয়ের কাস্টাডি কেসে কিংবা সমাজের অন্যায়ের বিরুদ্ধে কণ্ঠ তোলা এক সাহসী নারী তিনি। বাঁধন যেন তাঁর নামের মতোই— বাঁধন ছেঁড়া এক প্রাণ!

 

১৯৮৩ সালের ২৮ অক্টোবর ঢাকায় জন্ম নেন আজমেরী হক বাঁধন। তাঁদের পৈতৃক নিবাস মুন্সীগঞ্জ (বিক্রমপুর) জেলার শ্রীনগর উপজেলার সলোঘরে। তাঁর পিতা ছিলেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের একজন কর্মকর্তা। বাবার চাকরির সুবাদে দেশের বিভিন্ন জেলায় বেড়ে ওঠেন বাঁধন।
তিনি মনিপুর স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি (২০০০) এবং শহীদ আনোয়ার গার্লস স্কুল থেকে এইচএসসি (২০০২) সম্পন্ন করেন। এরপর ভর্তি হন বাংলাদেশ মেডিকেল কলেজে এবং ২০০৯ সালে বিডিএস (ডেন্টাল সার্জারি) ডিগ্রি অর্জন করেন। তিনি বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিলের নিবন্ধিত চিকিৎসকও বটে।

 

২০০৬ সালে লাক্স চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় রানার্স আপ হয়ে আলোচনায় আসেন বাঁধন। এরপর থেকে নাটক, টেলিফিল্ম, বিজ্ঞাপন ও চলচ্চিত্রে নিয়মিত কাজ করতে থাকেন।

তাঁর উল্লেখযোগ্য নাটকগুলো— বুয়াবিলাস, শুভবিবাহ, চাঁদ ফুল অমাবস্যা, রঙ, এয়ারকম, বিজি ফর নাথিং, চৈতা পাগল ইত্যাদি।
২০১০ সালে তিনি চলচ্চিত্রে অভিনয় করেন ‘নিঝুম অরণ্যে’, এবং ২০২১ সালে তাঁর ক্যারিয়ারের মোড় ঘুরিয়ে দেয় আন্তর্জাতিকভাবে প্রশংসিত চলচ্চিত্র ‘রেহানা মরিয়ম নূর’। এই ছবির জন্য তিনি কান চলচ্চিত্র উৎসবের লালগালিচায় পা রাখেন— যা ছিল বাংলাদেশের সিনেমার ইতিহাসে এক মাইলফলক।


এরপর বলিউডে বিশাল ভরদ্বাজের নির্মিত সিনেমায় অভিনয় করে তিনি নতুন উচ্চতায় পৌঁছান। কলকাতার পরিচালক সৃজিত মুখার্জির ওয়েব সিরিজ ‘রবীন্দ্রনাথ এখানে কখনও খেতে আসেননি’ তে তাঁর অসাধারণ অভিনয় দুই বাংলায়ই ব্যাপক প্রশংসা কুড়ায়।
বিজ্ঞাপনের জগতে বাঁধনের উপস্থিতিও দারুণ উজ্জ্বল— আরএফএল ফার্নিচার, কোকোলা নুডুলসসহ একাধিক জনপ্রিয় ব্র্যান্ডের মুখ ছিলেন তিনি।

 

২০১০ সালে বাঁধন বিয়ে করেন মাশরুর সিদ্দিকী সনেটকে। তাঁদের কন্যা সায়রা জন্ম নেয় একই বছরের ৮ সেপ্টেম্বর। তবে ২০১৪ সালে তাঁদের বিবাহ বিচ্ছেদ হয়। আজ তিনি একা মা হিসেবে কন্যাকে বড় করে তুলছেন দৃঢ়তা ও মমতায়।
বাঁধন একজন মরণোত্তর চক্ষুদাতা, এবং নারী ও শিশুর অধিকার রক্ষায় তিনি নিয়মিতভাবে কাজ করে যাচ্ছেন। তাঁর মানবিক উপস্থিতি সমাজে ইতিবাচক পরিবর্তনের অনুপ্রেরণা জোগায়।
‘রেহানা মরিয়ম নূর’-এর জন্য বাঁধন অর্জন করেছেন অসংখ্য আন্তর্জাতিক স্বীকৃতি ও পুরস্কার। তাঁর অভিনয়, আত্মবিশ্বাস ও সাহস বাংলাদেশের গর্ব।

শুভ জন্মদিন আজমেরী হক বাঁধন!
আপনার জীবনের প্রতিটি দিন হোক আলোকিত, সৃজনশীল ও অনুপ্রেরণাময়।
আপনি আমাদের গর্ব, আমাদের প্রেরণা।

বিনোদন প্রতিবেদক
মোহিত লাল সাহা