ফরিদপুর জেলা প্রতিনিধি:
গোপালগঞ্জের মুকসুদপুরে ১৬ কেজি গাঁজাসহ সীমা বেগম (৪০) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১০ (এসআরবি-১০)। উদ্ধার করা গাঁজার আনুমানিক বাজারমূল্য ৪ লাখ ৮০ হাজার টাকা।
সোমবার (২৬ অক্টোবর)
রাত ৯টা ৫ মিনিটে মুকসুদপুর উপজেলার বাটিকামারী এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
এসআরবি-১০-এর ফরিদপুর ক্যাম্পের
এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।
সীমা বেগম মুকসুদপুর উপজেলার বাহাড়া গ্রামের বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে মুকসুদপুরসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করতেন বলে অভিযোগ রয়েছে।
গ্রেপ্তার সীমা বেগমকে উদ্ধার করা গাঁজাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
বিপুল চন্দ জেলা প্রতিনিধি ফরিদপুর