রবিবার, আগস্ট ৩০, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সুন্দরগঞ্জে পতাকা হাতে মাদরাসা শিক্ষার্থীদের বিজয় র‍্যালি

সুন্দরগঞ্জে পতাকা হাতে মাদরাসা শিক্ষার্থীদের বিজয় র‍্যালি

সুন্দরগঞ্জে পতাকা হাতে মাদরাসা শিক্ষার্থীদের বিজয় র‍্যালি

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে বেলকা ইউনিয়নের ব্রাইট ড্রিম মডেল মাদরাসার আয়োজনে এ কর্মসূচি পালিত হয়। মাদরাসা ক্যাম্পাসে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত গাওয়ার পর শিক্ষার্থীরা হাতে জাতীয় পতাকা নিয়ে বর্ণাঢ্য বিজয় র‍্যালি শুরু করেন। র‍্যালিতে তারা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রাণবন্ত স্লোগান দেন।

র‍্যালিটি মাদরাসা প্রাঙ্গণ থেকে বের হয়ে একতা বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালি শেষে মাদরাসা প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মাদরাসার প্রধান শিক্ষক মো. মমিনুল ইসলামের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন ফ্যামিলি ড্রিম সোসাইটির সেক্রেটারি মো. সোলায়মান মিয়া, মাদরাসার সহকারী পরিচালক মো. আবু সোলায়মান, শিক্ষক মো. খাইরুল ইসলাম, ফ্যামিলি ড্রিম সোসাইটির সদস্য ও অভিভাবক মো. আবু ইউসুফ, মো. রফিকুল ইসলাম প্রমুখ। 

সভায় বক্তারা মহান মুক্তিযুদ্ধের তাৎপর্য, শহীদদের আত্মত্যাগ এবং স্বাধীনতার মূল্যবোধ নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, বিজয়ের চেতনায় দেশপ্রেম, নৈতিকতা ও মানবিক গুণাবলি লালন করাই আজকের দিনের মূল শিক্ষা।

এতে মাদরাসার শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে মহান মুক্তিযুদ্ধের শহিদ এবং জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের শহিদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করা হয়।