রবিবার, জুলাই ৫, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

রিয়াল মাদ্রিদের সাবেক ডিফেন্ডার এখন মেসির সতীর্থ

রিয়াল মাদ্রিদের সাবেক ডিফেন্ডার এখন মেসির সতীর্থ

রিয়াল মাদ্রিদের সাবেক ডিফেন্ডার এখন মেসির সতীর্থ


রিয়াল মাদ্রিদের সাবেক লেফট-ব্যাক সার্জিও রেগুইলন নতুন ঠিকানা হিসেবে বেছে নিয়েছেন ইন্টার মায়ামি। অবসরে যাওয়া জর্দি আলবার সম্ভাব্য বদলি হিসেবে ২৯ বছর বয়সী এই ডিফেন্ডারকে দলে ভিড়িয়েছে মেজর লিগ সকারের (এমএলএস) চ্যাম্পিয়ন ক্লাবটি।

একসময় লিওনেল মেসির চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের জার্সিতে খেলা রেগুইলন এবার খেলবেন আর্জেন্টাইন মহাতারকার সঙ্গে একই দলে। টটেনহ্যাম হটস্পারে পাঁচ বছর কাটিয়েও নিজেকে স্থায়ীভাবে প্রতিষ্ঠিত করতে না পারার পর যুক্তরাষ্ট্রের ক্লাবটিতে যোগ দিলেন স্প্যানিশ এই ডিফেন্ডার।

ইন্টার মায়ামির সঙ্গে রেগুইলনের চুক্তি করা হয়েছে ২০২৭ সালের ডিসেম্বর পর্যন্ত। চাইলে আরও এক বছর চুক্তি বাড়ানোর সুযোগও থাকবে।

মেসির যোগ দেওয়ার পর তিন মৌসুমে তিনটি ট্রফি জেতা ইন্টার মায়ামির হয়ে সম্ভাব্য সব শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে এসেছেন রেগিলন। ক্লাবে যোগ দিয়ে তিনি বলেন,'এটা খুবই উচ্চাভিলাসী একটি প্রকল্প। জয়ী মানসিকতার এই ক্লাব সঠিক পথেই এগোচ্ছে। এখানেই এসে আমাকে সবচেয়ে বেশি আকর্ষণ করেছে জিততে ও লড়াই চালিয়ে যাওয়ার সুযোগ।'

তিনি আরও যোগ করেন,'আমার লক্ষ্য হলো জয়ের ধারাবাহিকতা ধরে রাখা, যেসব ট্রফি এখনও ক্লাবের ঘরে আসেনি সেগুলো জেতা এবং সম্ভাব্য সবকিছু জয় করা।'

মাদ্রিদে জন্ম নেওয়া রেগুইলন মাত্র ৯ বছর বয়সে রিয়াল মাদ্রিদের একাডেমিতে যোগ দেন। ২০১৫ সালে রেয়াল মাদ্রিদ কাস্তিয়ায় অভিষেক ঘটে তার, যেখানে খেলেছেন ২০১৮ সাল পর্যন্ত। একই বছর রিয়ালের মূল দলে অভিষেক হয়।

এরপর ধারে সেভিয়ায় খেলেন তিনি। ২০২০ সালে রেয়াল ছেড়ে টটেনহ্যাম হটস্পারে যোগ দেন রেগিলন। তবে ইংলিশ ক্লাবটিতে স্থায়ী জায়গা করতে ব্যর্থ হয়ে ধারে খেলেছেন আতলেতিকো মাদ্রিদ, ম্যানচেস্টার ইউনাইটেড ও ব্রেন্টফোর্ডে। গত ৩১ মে টটেনহ্যাম জানায়, চুক্তি শেষে ক্লাব ছাড়বেন রেগুইলন। প্রায় সাড়ে ছয় মাস পর ইন্টার মায়ামিতে নতুন ঠিকানা পেলেন এই স্প্যানিশ ডিফেন্ডার।