বুধবার, জুলাই ২৯, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সাতক্ষীরায় মাছবাহী ট্রলির ধাক্কায় উল্টে গেল মাহেন্দ্র, মা-ছেলে নিহত

সাতক্ষীরায় মাছবাহী ট্রলির ধাক্কায় উল্টে গেল মাহেন্দ্র, মা-ছেলে নিহত

সাতক্ষীরায় মাছবাহী ট্রলির ধাক্কায় উল্টে গেল মাহেন্দ্র, মা-ছেলে নিহত

সাতক্ষীরা-খুলনা মহাসড়কের ভৈরবনগর মোড়ে মাছের ট্রলির ধাক্কায় মাহেন্দ্র উল্টে চাপা পড়ে মা ও ছেলে নিহত হয়েছেন। 

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বেলা ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এতে আহত হয়েছে ছয়জন। তাদের উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহতরা হলেন, সাতক্ষীরা সদরের পদ্মশাখরা গ্রামের আব্দুস সালামের স্ত্রী শারমিন সুলতানা ও তার ছেলে মোস্তাকিম (৮)।

আহত মাহেন্দ্র যাত্রী খায়রুল ইসলাম জানান, পাটকেলঘাটা থেকে ৮-১০ জন যাত্রী নিয়ে মাহেন্দ্রটি সাতক্ষীরা যাচ্ছিল। পথিমধ্যে ভৈরবনগর মোড়ে সামনে থেকে আসা বেপরোয়া গতির একটি মোটর সাইকেল রক্ষা করতে গেলে আরেকটি মাছবাহী ট্রলি মাহেন্দ্রতে ধাক্কা মারে। এতে মাহেন্দ্র উল্টে চাপা পড়ে ঘটনাস্থলে মা ও ছেলে মারা যায়। আহত হয় ৬-৭ জন।

খুলনার খর্ণিয়া হাইওয়ে থানার ওসি নুরুজ্জামান জানান, মরদেহ উদ্ধার করে তাদের পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। আহত ছয়জন সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি রয়েছেন।