রবিবার, জুলাই ৫, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অ্যাডিলেড টেস্টে ফিরলেন অধিনায়ক কামিন্স

অ্যাডিলেড টেস্টে ফিরলেন অধিনায়ক কামিন্স

অ্যাডিলেড টেস্টে ফিরলেন অধিনায়ক কামিন্স

চোট কাটিয়ে অবশেষে অ্যাশেজ সিরিজের তৃতীয় টেস্টে অস্ট্রেলিয়ার একাদশে ফিরেছেন নিয়মিত অধিনায়ক প্যাট কামিন্স। অ্যাডিলেড টেস্টের জন্য ঘোষিত দলে আরও একটি পরিবর্তন হিসেবে জায়গা ফিরে পেয়েছেন অভিজ্ঞ স্পিনার নাথান লায়ন।

কামিন্স ও লায়নের ফেরায় একাদশ থেকে বাদ পড়েছেন অলরাউন্ডার মাইকেল নেসার এবং পেসার ব্রেন্ডন ডগেট। পিঠের চোটে ভোগা উসমান খাজাও অ্যাডিলেড টেস্টের একাদশে জায়গা পাননি। তাঁর পরিবর্তে সাত নম্বরে ব্যাট করবেন জশ ইংলিস।

সিরিজে এগিয়ে থাকা অবস্থায় একাদশের বাইরে থাকা নিয়ে হতাশ হলেও দলের সিদ্ধান্ত মেনে নিয়েছেন খাজা। অধিনায়ক কামিন্স খাজার পেশাদারিত্বের প্রশংসা করে বলেন,'সে একজন প্রকৃত টিমম্যান। দলের প্রয়োজনে সে সবকিছু করতে প্রস্তুত।'

এই টেস্টের মধ্য দিয়ে চলতি অ্যাশেজে প্রথমবার মাঠে নামছেন কামিন্স। চোটের কারণে পার্থ ও ব্রিসবেন টেস্টে খেলতে পারেননি তিনি। সর্বশেষ চলতি বছরের মাঝামাঝিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজে অস্ট্রেলিয়ার হয়ে খেলেছিলেন এই পেসার।

নিজের ফিটনেস নিয়ে আত্মবিশ্বাসী কামিন্স জানিয়েছেন, পুরো ওভার বোলিং করার জন্য তিনি সম্পূর্ণ প্রস্তুত। তিনি বলেন,'আমি এখন পুরোপুরি ফিট। কিছুদিন ধরেই শতভাগ ফিটনেসে বোলিং করছি। যদি ব্রিসবেনে খেলতাম, হয়তো ওভার সীমিত থাকত, কিন্তু এই টেস্টে আমার কোনো সীমাবদ্ধতা নেই।'