মঙ্গলবার, জুলাই ২৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ২ পুলিশ সদস্য নিহত

কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ২ পুলিশ সদস্য নিহত

কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ২ পুলিশ সদস্য নিহত

কুষ্টিয়ার ভেড়ামারায় কাভার্ডভ্যানের চাপায় পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) দুই পুলিশ সদস্য নিহত হয়েছেন। নিহত ওই দুই পুলিশ সদস্য পাবনা গোয়েন্দা শাখায় কর্মরত ছিলেন। আজ (মঙ্গলবার, ১৬ ডিসেম্বর) বেলা ১২টার দিকে মোটরসাইকেলযোগে পাবনা থেকে কুষ্টিয়া অভিমুখে যাওয়ার পথে তারা দুর্ঘটনার শিকার হন।

পুলিশ জানিয়েছে, আজ বেলা ১২টার দিকে পাবনার ডিএসবিতে কর্মরত ইন্সপেক্টর মোজাহারুল ইসলাম ও এএসআই কয়েস মোটরসাইকেলযোগে কুষ্টিয়া অভিমুখে রওনা দেন।

এসময় পথে ভেড়ামারা উপজেলার লালনশাহ সেতু পার হয়ে কুষ্টিয়া অভিমুখে যাওয়ার পথে পেছন থেকে একটি দ্রুতগামী কাভার্ডভ্যান তাদেরকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান তারা। তবে ঘাতক কাভার্ডভ্যানটিকে আটক করা যায়নি।

ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ জাহেদুর রহমান জানান, কাভার্ড ভ্যানের চাপায় ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। তবে আটক করা যায়নি কাভার্ডভ্যানটি। নিহতদের মরদেহ উদ্ধার করে কুষ্টিয়ার ২৫০ শয্যার হাসপাতালের মর্গে নেয়া হয়েছে। নিহত মোজাহারুল ইসলামের বাড়ি রংপুর জেলায় ও কয়েস উদ্দিনের বাড়ি রাজশাহীর তানোর থানা এলাকায়।